Feature

ফিদয়ার মূল্য মসজিদে দান করা যাবে কি

প্রশ্ন (৬৭৮২) : রোজা রাখতে না পারলে যে ফিদয়া দিতে হয় তা কি মসজিদে দেওয়া যাবে?

প্রশ্ন

রোজা রাখতে না পারলে যে ফিদয়া দিতে হয় তা কি মসজিদে দেওয়া যাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

রোজা রাখতে একেবারে অক্ষম হলে তার বদলে ফিদয়া দেওয়ার বিধান রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেন-

وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ

‘যারা রোজা রাখতে সক্ষম নয় তারা ফিদয়া দিবে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৪]

তবে ফিদয়া আদায়ের জন্য কাউকে মালিক বানিয়ে দিতে হয়। তাই মসজিদে ফিদয়া দিলে তা আদায় হবে না।

ফাতাওয়া খানিয়া ১/২০৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16100/article-details.html