Feature

মাথা ব্যথার কারণে বমি হলে কি রোজা ভঙ্গ হয়ে যায়

প্রশ্ন (৬৭৫১) : আমার প্রচুর মাথা ব্যথা হয়। কখনো কখনো বমিও হয়। রোজা অবস্থায় যদি এ কারণে বমি হয় তাহলে কি আমার রোজার কোন ক্ষতি হবে?

প্রশ্ন

আমার প্রচুর মাথা ব্যথা হয়। কখনো কখনো বমিও হয়। রোজা অবস্থায় যদি এ কারণে বমি হয় তাহলে কি আমার রোজার কোন ক্ষতি হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم

না, অনিচ্ছাকৃত বমির কারণে রোজার কোন ক্ষতি হয় না। হাদিস শরিফে এসেছে- আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে কাযা করতে হয় না। আর ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়। [সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৭৩] কিতাবুল আছল ২/৩১০; বাদায়েউস সানায়ে ২/২৪১; তুহফাতুল ফুকাহা ১/৩৫৬;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/16010/article-details.html