Feature

ফাসেক মহিলার সাথে বাহিরে বের হওয়া যাবে কি

প্রশ্ন (৬৫৪৭) : আমার পরিচিত এক মহিলা গান-বাদ্য করে। আমি কি তার সাথে ঘুরতে যেতে পারব? এতে কি আমার গুনাহ হবে?

প্রশ্ন

আমার পরিচিত এক মহিলা গান-বাদ্য করে। আমি কি তার সাথে ঘুরতে যেতে পারব? এতে কি আমার গুনাহ হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মাহরাম ছাড়া নারীদের বের হওয়া উচিত নয়। সফর সমপরিমাণ দূরত্ব হলে তো জায়েযই নেই। হাদিস শরিফে এসেছে-

أنّ النبي صلى الله عليه وسلم قال: لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي محرم.

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মাহরাম ব্যতীত মহিলারা যেন তিনদিনের দূরত্বের সফর না করেন৷ [সহিহ বুখারি, হাদিস: ১০৩৬]

তবে প্রয়োজনে নিকটস্থ স্থানে প্রশ্নোক্ত মহিলার সাথে যাওয়া যাবে। এতে আপনার গুনাহ হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15563&preview=true