Feature

মৃত্যুর পর কবর দিতে বিলম্ব করা কেমন

প্রশ্ন (৬৪৮৬) : বর্তমানে অনেক দেখা যায় যে, মৃত্যুর পর আত্মীয়-স্বজনদের আসার জন্য কবর দিতে অনেক দেরি করা হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?

প্রশ্ন

বর্তমানে অনেক দেখা যায় যে, মৃত্যুর পর আত্মীয়-স্বজনদের আসার জন্য কবর দিতে অনেক দেরি করা হয়। শরিয়তের দৃষ্টিতে এটা কেমন?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামের বিধান হল, মৃত্যুর পরে তাড়াতাড়ি করে দাফন করে দেওয়া। জরুরত ছাড়া বিলম্ব করা কিছুতেই উচিত নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন- إذا مات أحدكم فلا تحبسوه وأسرعوا به إلى قبره ‘তোমাদের কেউ মারা গেলে তাকে আটকে রেখ না। বরং তাকে দ্রুত কবরে পৌঁছে দাও।’ [আলমুজামুল কাবীর, হাদিস: ১৩৬১৩] আদ্দুররুল মুখতার ২/১৯৩; বাদায়েউস সানায়ে ২/২৩; আলবাহরুর রায়েক ২/১৭১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15432&preview=true