Feature

মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি জরুরি

প্রশ্ন (৬৩৩৪) : মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি জরুরি?

প্রশ্ন

মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা কি জরুরি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, মাগরিবের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করা জরুরি নয়। বরং সুন্নত/মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে,

أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ

‘রাসূল (সা.) জোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন…।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৭০]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/15110/article-details.html