কবরের শাস্তি দেহের উপর হবে নাকি রূহের উপর
প্রশ্ন (৬১৬৪) : কবরের শাস্তি দেহের উপর হবে, নাকি রূহের উপর?
প্রশ্ন
কবরের শাস্তি দেহের উপর হবে, নাকি রূহের উপর?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরের শাস্তি দেহ, রূহ উভয়ের উপর হবে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘আর মুনাফিক বা কাফির ব্যক্তিকেও (কবরে) প্রশ্ন করা হবে তুমি এ ব্যক্তি (মুহাম্মাদ (সা.)) সম্পর্কে কী বলতে? সে উত্তরে বলবে, আমি জানি না। লোকেরা যা বলত আমি তা-ই বললাম। তখন তাকে বলা হবে, তুমি না নিজে জেনেছ, না তিলাওয়াত করে শিখেছ। আর তাকে লোহার মুগুর দ্বারা এমনভাবে আঘাত করা হবে, যার ফলে সে এমন বিকট চিৎকার করে উঠবে যে, দু’ জাতি (মানুষ ও জ্বিন) ছাড়া তার আশপাশের সকলেই তা শুনতে পাবে।’ [সহিহ বুখারি, হাদিস: ১৩৭৪]
শরহুল মাকাসিদ ৩/৩৬৬; শরহু ফিকহিল আকবার, পৃ. ১০১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14767/article-details.html
← পূর্ববর্তী
কনেকে সাজানোর জিনিসপত্র দেওয়া স্বামীর উপর জরুরি কি
পরবর্তী →