মক্কায় পনের দিন থাকলে কি কুরবানি করতে হবে
প্রশ্ন (৫৪২৯) : হজ্বের সময় বাংলাদেশীরা তামাত্তু হজ্বের কুরবানি করে থাকে। কোনো বাংলাদেশী যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে কি?
প্রশ্ন
হজ্বের সময় বাংলাদেশীরা তামাত্তু হজ্বের কুরবানি করে থাকে। কোনো বাংলাদেশী যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে তাহলে তার উপর কুরবানি আবশ্যক হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মুসাফিরের উপর কুরবানি আবশ্যক নয়। তবে কেউ যদি সফরে কোনো নির্দিষ্ট স্থানে পনের দিন থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হিসেবে গণ্য হয়। আর মুকিম সামর্থ্যবান হলে তার উপর কুরবানি আবশ্যক হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেন,
‘সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানী করল না সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে।’ [সুনানে ইবনে মাজাহ পৃ. ২২৬]
কাজেই কোনো বাংলাদেশী যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে তাহলে সে মুকিম হিসেবে গণ্য হবে। সামর্থ্যবান হলে তামাত্তুর কুরবানির পাশাপাশি নিজের ওয়াজিব কুরবানিও আদায় করতে হবে। সেক্ষেত্রে তার দুইটি কুরবানি করতে হবে।
রদ্দুল মুহতার ৬/৩১৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13283/article-details.html
← পূর্ববর্তী
সাহু সেজদা আবশ্যক থাকাকালে ভুলে দরূদ পাঠ করে ফেললে করণীয় কী
পরবর্তী →