Feature

অপবিত্র অবস্থায় ইচ্ছাকৃত কুরআন ধরলে কি গুনাহ হবে

প্রশ্ন (৪৭৫৯) : ইচ্ছাকৃত কেউ যদি অপবিত্র অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে তাহলে তার গুনাহ হবে কি?

প্রশ্ন

ইচ্ছাকৃত কেউ যদি অপবিত্র অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে তাহলে তার গুনাহ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন মাজিদ স্পর্শ করার জন্য পবিত্রতা শর্ত। আল্লাহ তাআলা বলেন-

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

‘পবিত্র ব্যক্তি ছাড়া তাকে কেউ স্পর্শ করবে না।’ [সূরা ওয়াকিয়া, আয়াত: ৭৯]

একাধিক হাদিস থেকেও বুঝা যায় যে, কুরআন মাজিদ স্পর্শ করার জন্য পবিত্রতা শর্ত। হাদিস শরিফে এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ أَنَّ فِي الْكِتَابِ الَّذِي كَتَبَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَمْرِو بْنِ حَزْمٍ أَنْ لَا يَمَسَّ الْقُرْآنَ إِلَّا طَاهِرٌ

‘আবদুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাযম (রহ.) বলেন, রাসূলু (সা.) আমর ইবনে হাযমের নিকট যে পত্র লিখেছিলেন তাতে এও লিখিত ছিল যে, পবিত্র ব্যক্তি ছাড়া কুরআনকে যেন কেউ স্পর্শ না করে।’ [মুয়াত্তা মালেক, হাদিস: ৪৫৬]

কাজেই কেউ যদি ইচ্ছাকৃত অপবিত্র অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে তাহলে সে গুনাহগার হবে।

মাজমুউল ফাতাওয়া ২১/২৬৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11926/article-details.html