Feature

অমুসলিমকে কুরবানির গোশত দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৫১৩) : আমাদের গ্রামে একটি দরিদ্র হিন্দু পরিবার আছে। তাদেরকে কি আমরা কুরবানির গোশত দিতে পারব?

প্রশ্ন

আমাদের গ্রামে একটি দরিদ্র হিন্দু পরিবার আছে। তাদেরকে কি আমরা কুরবানির গোশত দিতে পারব?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া বৈধ আছে। হাসান বসরী (রহ.) ও ফকীহ ইবরাহীম ইবনে খালেদ আবু ছাওর (রহ.) বিধর্মীকে কুরবানীর গোশত দেওয়া জায়েয বলেছেন।

ফিকহুল ইমাম আবু ছাওর ৪০২; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11431/article-details.html