Feature

ইফরাদ হজ্বের জন্য পাঠালে কিরান বা তামাত্তু করতে পারবে কি

প্রশ্ন (৪৫১২) : জনৈক ব্যক্তি তার ভাইকে তার পক্ষ থেকে ইফরাদ হজ্ব করার জন্য পাঠিয়েছে। এখন কি সে কিরান বা তামাত্তু হজ্ব করতে পারবে?

প্রশ্ন

জনৈক ব্যক্তি তার ভাইকে তার পক্ষ থেকে ইফরাদ হজ্ব করার জন্য পাঠিয়েছে। এখন কি সে কিরান বা তামাত্তু হজ্ব করতে পারবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যাকে যে হজ্ব করার জন্য পাঠানো হয় প্রেরিত ব্যক্তির ঐ হজ্বই করতে হয়। তাই প্রেরিত ব্যক্তির জন্য প্রেরকের অনুমতি ব্যতীত ইফরাদ হজ্ব ছাড়া অন্য হজ্ব করা বৈধ হবে না।

কিতাবুল আসল ২/৫০৬; মাবসূত, সারাখসী ৪/১৫৬; বাদায়েউস সানায়ে ২/৪৫৭;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11429/article-details.html