করোনা পরিস্থিতিতে ঈদের নামাজ কীভাবে পড়ব
প্রশ্ন (৩০৪৭) : বর্তমানে সোশ্যাল ডিসটেন্সের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি ঈদের নামাজে যাই তাহলে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন হয় না। সেক্ষেত্রে মেডিকেল সাইন্সের সাথে মিলিয়ে একটি সিদ্ধান্ত জানতে চাচ্ছি।
প্রশ্ন
বর্তমানে সোশ্যাল ডিসটেন্সের কথা বলা হচ্ছে। এখন আমরা যদি ঈদের নামাজে যাই তাহলে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন হয় না। সেক্ষেত্রে মেডিকেল সাইন্সের সাথে মিলিয়ে একটি সিদ্ধান্ত জানতে চাচ্ছি।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বিজ্ঞ মুফতিগণ এ ব্যাপারে একমত হয়েছেন যে, সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করে জামাতে শরিক হতে হবে। অর্থাৎ, দুই মুসল্লির মাঝে কমপক্ষে তিন ফিট দূরত্ব থাকবে। সেক্ষেত্রে ঈদের নামাজেও এভাবে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে দাঁড়ানো যেতে পারে। তাহলে আর কোন সমস্যা হবে না। আর বর্তমান পরিস্থিতিতে এভাবে দাঁড়ানোর কারণে কোন সমস্যাও হবে না ইনশাআল্লাহ।
রদ্দুল মুহতার১/৫৬৯; ইলাউস সুনান৪/৩৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8447/article-details.html
← পূর্ববর্তী
চিল্লায় যাওয়ার মান্নত করলে সহিহ হবে কি
পরবর্তী →