Feature

কাযা রোজা ভাঙ্গলে কি কাযা-কাফফারা ওয়াজিব হয়

প্রশ্ন (৩০১৫) : এক ব্যক্তি রমজানের কাযা রোজা রাখতে গিয়ে জোহরের পর ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছে। এখন কি এর জন্য তার কোন কাযা-কাফফারা দিতে হবে?

প্রশ্ন

এক ব্যক্তি রমজানের কাযা রোজা রাখতে গিয়ে জোহরের পর ইচ্ছা করে ভেঙ্গে ফেলেছে। এখন কি এর জন্য তার কোন কাযা-কাফফারা দিতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কাযা রোজা রাখতে গিয়ে ভেঙ্গে ফেললে তার জন্য কাযা-কাফফারা কিছু দিতে হয় না। তবে কাজটি করা তার জন্য ঠিক হয়নি। আল্লাহ তাআলা বলেন-

وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ

‘তোমরা তোমাদের আমলকে বাতিল কর না।’ [সূরা মুহাম্মাদ, আয়াত: ৩৩]

এখন তার করণীয় হল, রমজানের রোজার জন্য আরেকটি রোজা কাযা রাখা।

মুলতাকাল আবহুর ১/৩৫৪; আননাহরুল ফায়েক ২/২৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২১৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/8377/article-details.html