শরীর থেকে রক্ত বের হলে রোজা ভঙ্গ হবে কি
প্রশ্ন (২৯৪৭) : পাইলসের সমস্যার কারণে কারো যদি রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি?
প্রশ্ন
পাইলসের সমস্যার কারণে কারো যদি রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, এ জাতীয় সমস্যায় রোজার কোনো ক্ষতি হবে না। এমনিভাবে শরীরের কোনো অঙ্গ কেটে রক্ত বের হলেও রোজা ভাঙ্গবে না। রক্ত পরীক্ষার প্রয়োজনে রক্ত দিলেও রোজা ভাঙ্গবে না।
ইবনু আব্বাস (রা.) বলেন: ‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8235/article-details.html
← পূর্ববর্তী
বিভিন্ন একাউন্টের যাকাত আদায় করবেন কীভাবে
পরবর্তী →