Feature

ঋণ দেওয়া টাকারও কি যাকাত আদায় করতে হবে

প্রশ্ন (২২৩০) : আমার বাবা তার এক বন্ধুকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। বর্তমানে আমার বাবা যাকাত আদায় করবেন। তিনি জানতে চাচ্ছেন, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও কি যাকাত দিতে হবে?

প্রশ্ন

আমার বাবা তার এক বন্ধুকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। বর্তমানে আমার বাবা যাকাত আদায় করবেন। তিনি জানতে চাচ্ছেন, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও কি যাকাত দিতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, ঋণ দেয়া ঐ দুই লাখ টাকারও যাকাত দিতে হবে। কারণ যে ঋণের ব্যাপারে ফিরে পাওয়ার আশা থাকে তার যাকাত আদায় করতে হয়।

عَنْ طَاوُوسٍ ، قَالَ : إذَا كَانَ لَكَ دَيْنٌ فَزَكِّهِ

‘তাউস (রহ.) বলেন: তোমার যদি কোন ঋণ থাকে তাহলে তার যাকাত আদায় কর।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০৩৪৮]

ফাতাওয়া শামী ২/৩০৫, আদ্দুররুল মুখতার ২/৩০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6763/article-details.html