Feature

ঈদের খুতবার সময় মুসল্লিগণ কি খতীব সাহেবের সাথে তাকবীর বলবে

প্রশ্ন (২১৯২) : ঈদের নামাজের খুতবার সময় খতিব সাহেব যখন তাকবীর বলেন তখন মুসল্লিদেরকেও খতীব সাহেবের সাথে উচ্চস্বরে তাকবীর বলতে দেখা যায় তাদের এ কাজটি সঠিক?

প্রশ্ন

ঈদের নামাজের খুতবার সময় খতিব সাহেব যখন তাকবীর বলেন তখন মুসল্লিদেরকেও খতীব সাহেবের সাথে উচ্চস্বরে তাকবীর বলতে দেখা যায় তাদের এ কাজটি সঠিক?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

খুতবার সময় চুপ থেকে খুতবা শ্রবণ করা ওয়াজিব। এসময় খতীব সাহেবের সাথে তাকবীর বলা নিষেধ। তবে মনে মনে তাকবীর বলা যাবে।

عَنْ إِبْرَاهِيمَ ، قَالَ : خَرَجْتُ مَعَهُ يَوْمَ عِيدٍ ، فَلَمَّا خَطَبَ الإِمَامُ سَكَتَ

‘ইবরাহীম (রহ.) ঈদের দিন বের হয়েছেন। যখন ইমাম খুতবা দেওয়া শুরু করেছেন তখন তিনি চুপ হয়ে গেছেন।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ৫৭৪০

বাদায়েউস সানায়ে ১/৫৯৩, আল বাহরুর রায়েক ২/২৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6682/article-details.html