গোসল ফরজ থাকাবস্থায় কি দোয়া-দুরুদ পড়তে পারবে
প্রশ্ন (২১৬১) : কারও উপর যদি গোসল ফরজ থাকে সে অবস্থায় কি সে তার ওজীফা আদায় করতে পারবে?
প্রশ্ন
কারও উপর যদি গোসল ফরজ থাকে সে অবস্থায় কি সে তার ওজীফা আদায় করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যা, গোসল ফরজ থাকাবস্থায় কুরআন তেলাওয়াত করা যাবে না। তবে অন্যান্য দোয়া-দুরুদ পড়া যাবে।
عن ابن عباس : أنه كان يقرأ ورده وهو جنب
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি গোসল ফরজ থাকাবস্থায় তার ওজীফা আদায় করতেন।’ [আল আওসাত ইবনে মুনযার ২/২২১]
তবে সে ক্ষেত্রেও সুযোগ থাকলে ওজু করে নেওয়া উত্তম।
ফাতাওয়ায়ে হিন্দিয়া ১/৯৩, আদ্দুররুল মুখতার ১/৪৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/6619/article-details.html
← পূর্ববর্তী
নামাজে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোথায় পড়বে
পরবর্তী →