এহরাম অবস্থায় শরীর চুলকানোর কারণে যদি পশম পড়ে যায় তাহলে কী করবে
প্রশ্ন (১৬৮) : আমার বাবা হজ্বের এহরাম অবস্থায় শরীর চুলকানোর কারণে ৬/৭টি পশম পড়ে যায়। জানতে চাই যে, এতে কি তার উপর কোনো কাফফারা দিতে হবে? দিতে হলে তা কি দেশে দেওয়া যাবে?
প্রশ্ন
আমার বাবা হজ্বের এহরাম অবস্থায় শরীর চুলকানোর কারণে ৬/৭টি পশম পড়ে যায়। জানতে চাই যে, এতে কি তার উপর কোনো কাফফারা দিতে হবে? দিতে হলে তা কি দেশে দেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে আপনার বাবার একটি ফেতরা পরিমাণ খাদ্যশস্য বা তার মূল্য সদকা করা লাগবে। এই সদকা আপনি দেশেও আদায় করতে পারবেন। তবে হারাম এলাকায়ই এ সদকা দেওয়া উত্তম।
বাদায়েউস সানায়ে ২/৪২২; মানাসিকে মুল্লা আলী পৃ. ৩২৭; গুনয়াতুন নাসিক পৃ. ২৬৩,২৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: http://www.drkhalilurrahman.com/1575/article-details.html
← পূর্ববর্তী
বিক্রেতা প্রস্তাব গ্রহণ না করায় ফিরে আসার সময় যদি আগের মূল্যেই রাজি হয়ে ডাকতে থাকে তাহলে কি উক্ত পণ্য নেওয়া জরুরি
পরবর্তী →