Feature

উত্তেজনা ব্যতিত বীর্য বের হলে গোসল করতে হবে কি

প্রশ্ন (১৫৮০) : আমার মাঝে মাঝে ইস্তেঞ্জার সময় বীর্যের মত আঠালো পদার্থ পুরুষাঙ্গ দিয়ে বের হয়ে আসে। তবে তখন আমার কোনো উত্তেজনা থাকে না। প্রশ্ন হলো, এ কারণে কি আমার গোসল করতে হবে?

প্রশ্ন

আমার মাঝে মাঝে ইস্তেঞ্জার সময় বীর্যের মত আঠালো পদার্থ পুরুষাঙ্গ দিয়ে বের হয়ে আসে। তবে তখন আমার কোনো উত্তেজনা থাকে না। প্রশ্ন হলো, এ কারণে কি আমার গোসল করতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উত্তেজনা ছাড়া বীর্যপাত হলে গোসল ফরজ হয় না।

হাদিস শরিফে এসেছে,

فَإِذَا فَضَخْتَ الْمَاءَ فَاغْتَسِلْ

‘রাসূল (সা.) বলেছেন,যদি উত্তেজনা বশত বীর্য নির্গত হয় তবে গোসল করবে।’ [সুনানে আবুদাউদ, হাদিস: ২০৬]

তাই এমতাবস্থায় আপনার গোসল করা লাগবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5434/article-details.html