Feature

মোবাইলের ম্যাসেজে তালাক লিখলে কি তালাক হবে

প্রশ্ন (১৫৫৭) : আমার স্বামীর সাথে গত পরশু ঝগড়া হয়। এরপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। এতে সে রাগান্বিত হয়ে মোবাইলের ম্যাসেজে ৩ তালাকের কথা লিখে পাঠায়। প্রশ্ন হলো, এভাবে ম্যাসেজে ৩ তালাক লিখে পাঠালে কি তালাক হবে?

প্রশ্ন

আমার স্বামীর সাথে গত পরশু ঝগড়া হয়। এরপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। এতে সে রাগান্বিত হয়ে মোবাইলের ম্যাসেজে ৩ তালাকের কথা লিখে পাঠায়। প্রশ্ন হলো, এভাবে ম্যাসেজে ৩ তালাক লিখে পাঠালে কি তালাক হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৌখিকভাবে তালাক দিলে যেমন তালাক পতিত হয়, ঠিক সেভাবে লেখার মাধ্যমেও তালাক পতিত হয়।

হাদিস শরিফে এসেছে,

ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ

‘রাসূল (সা.) বলেছেন, তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত।’[সুনানে আবু দাউদ, হাদিস: ২১৯৪; সুনানে তিরমিযী, হাদিস: ১১৮৪]

ফুকাহায়ে কেরামগণ বলেন,

‘নিশ্চয় চিঠি (ম্যাসেজ) দ্বারাও তালাক পতিত হয়। যদিও লেখক বলতে সক্ষম হয়। সুতরাং যেমনিভাবে স্বামী মুখে তালাক দিতে পারে, তেমনিভাবে লিখিতভাবেও দিতে পারে।’[ফিকহুস সুন্নাহ ৩/১৬৫]

যেহেতু আপনার স্বামী ম্যাসেজের মাধ্যমে ৩ তালাক দিয়ে দিয়েছে, তাই আপনাদের মাঝে বিচ্ছেদ হয়ে গেছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/5385/article-details.html