নাবালেগ অবস্থায় পাওয়া রূপার যাকাত কি বালেগ হওয়ার পর আদায় করতে হবে?
প্রশ্ন (১৩৫২৭) : আমি ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার স্বরুপ অনেকগুলো রূপার মেডেল পাই। তাছাড়া রূপার তৈরি আরও কিছু গয়না আমার আছে। যার পরিমাণ প্রায় ৬৫ তোলা। আমি জানতে চাই, এখন বালেগা হওয়ার পর কি আমার উপর এগুলোর কারণে যাকাত ওয়াজিব হবে? জানালে উপকৃত হব।
প্রশ্ন
আমি ছোটবেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার স্বরুপ অনেকগুলো রূপার মেডেল পাই। তাছাড়া রূপার তৈরি আরও কিছু গয়না আমার আছে। যার পরিমাণ প্রায় ৬৫ তোলা। আমি জানতে চাই, এখন বালেগা হওয়ার পর কি আমার উপর এগুলোর কারণে যাকাত ওয়াজিব হবে? জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হাঁ, বালেগা হওয়ার পর আপনাকে এই রূপাগুলোর যাকাত দিতে হবে। বালেগা হওয়ার পর থেকে প্রত্যেক বছর ২.৫% করে রূপা বা তার মূল্য যাকাত দিতে হবে।
-মাবসূত, সারাখসী ২/১৮৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৩৭; ফাতাওয়া খানিয়া ১/২৪৯; আদ্দুররুল মুখতার ২/২৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30970&preview=true
← পূর্ববর্তী
প্রভিডেন্ট ফান্ডে সরকারের নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত টাকা জমা করা জায়েয আছে কি?
পরবর্তী →