ভাড়া দেওয়া সাইকেলের উপর কি যাকাত আসবে?
প্রশ্ন (১৩৪৬৫) : আমার দোকানে মোট ৫ লক্ষ টাকার পণ্য আছে। সাথে মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ছোট-বড় মিলে ২০টি সাইকেলও আছে। প্রশ্ন হল, এখন আমি কীভাবে যাকাত আদায় করব? দোকানের মোট পুঁজির সাথে সাইকেলগুলোর মূল্য যোগ করে, নাকি পৃথক পৃথকভাবে আদায় করব? জানালে উপকৃত হব।
প্রশ্ন
আমার দোকানে মোট ৫ লক্ষ টাকার পণ্য আছে। সাথে মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ছোট-বড় মিলে ২০টি সাইকেলও আছে। প্রশ্ন হল, এখন আমি কীভাবে যাকাত আদায় করব? দোকানের মোট পুঁজির সাথে সাইকেলগুলোর মূল্য যোগ করে, নাকি পৃথক পৃথকভাবে আদায় করব? জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
ভাড়ার বস্ত্তর মূল্যের উপর যাকাত আসে না। বরং তা থেকে অর্জিত আয় উদ্বৃত্ত থাকলে তার যাকাত দিতে হয়। তাই আপনাকে ঐ ৫ লক্ষ টাকার সাথে শুধু সাইকেলগুলো থেকে ভাড়া বাবদ প্রাপ্ত আয়ের যা জমা আছে তার যাকাত দিতে হবে।
-আলমুহীতুল বুরহানী ৩/১৬৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০; ফাতাওয়া খানিয়া ১/২৫০; আলফাতাওয়াল ওয়ালওয়ালিজিয়্যাহ ১/১৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30839&preview=true
← পূর্ববর্তী
সফর সংক্রান্ত একটি মাসআলা।
পরবর্তী →