ব্যবহার করার নিয়তে গাড়ি ক্রয় করলে কি সেই গাড়ির যাকাত আদায় করতে হবে?
প্রশ্ন (১৩১১৬) : আমি নিজ প্রয়োজনে ব্যবহারের জন্য একটি পুরাতন গাড়ি কিনেছি। আবার মনে মনে এই নিয়তও আছে যে, ভালো দাম পেলে গাড়িটা বিক্রি করে দিব। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমার অন্যান্য সম্পদের সাথে ঐ গাড়িরও কি যাকাত আদায় করতে হবে?
প্রশ্ন
আমি নিজ প্রয়োজনে ব্যবহারের জন্য একটি পুরাতন গাড়ি কিনেছি। আবার মনে মনে এই নিয়তও আছে যে, ভালো দাম পেলে গাড়িটা বিক্রি করে দিব। ইতিমধ্যে এক বছর অতিবাহিত হয়ে গেছে। এখন আমার অন্যান্য সম্পদের সাথে ঐ গাড়িরও কি যাকাত আদায় করতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে ঐ গাড়ির যাকাত দিতে হবে না। কেননা আপনার প্রাথমিক ইচ্ছা, গাড়িটি ব্যবহার করা। আর ব্যবহারের নিয়তে ক্রয় করা বস্তুর যাকাত দিতে হয় না।
প্রকাশ থাকে যে, পণ্য ক্রয়ের সময় একমাত্র বিক্রির নিয়ত করলে তা ব্যবসার মাল হিসেবে গণ্য হয় এবং তখনই তা যাকাতযোগ্য সম্পদ বলে গণ্য হবে।
-ফাতহুল কাদীর ২/১৬৬; বাদায়েউস সানায়ে ২/৯৪; আলবাহরুর রায়েক ২/২২৮; ফাতাওয়া খানিয়া ১/২৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30003&preview=true
← পূর্ববর্তী
ফজরের পর পানি পান করার পর দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত করলে কি উক্ত রোজা সহিহ হবে?
পরবর্তী →