Feature

নাবালেগ বাচ্চার উপর যাকাত আবশ্যক হবে কি?

প্রশ্ন (১২৯০৭) : আমার বোন তার স্বামীর সাথে সৌদিতে থাকে। তাদের একটি মেয়ে সন্তান আছে। তার বয়স ৭ বছর। কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত উপহারস্বরূপ প্রাপ্ত তার অনেক স্বর্নালংকার আছে। তাই জানার বিষয় হল, এসব স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?

প্রশ্ন

আমার বোন তার স্বামীর সাথে সৌদিতে থাকে। তাদের একটি মেয়ে সন্তান আছে। তার বয়স ৭ বছর। কিন্তু জন্মের পর থেকে এখন পর্যন্ত উপহারস্বরূপ প্রাপ্ত তার অনেক স্বর্নালংকার আছে। তাই জানার বিষয় হল, এসব স্বর্ণালংকারের কি যাকাত আদায় করতে হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

যাকাত ফরয হয় প্রাপ্ত বয়স্কদের উপর। নাবালেগের উপর যাকাত ফরয নয়। তাই আপনার বোনের ঐ মেয়ে বালেগা হওয়া পর্যন্ত তার স্বর্ণালংকারের উপর যাকাত আসবে না।

-কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ ১/৩০০; ফাতওয়া হিন্দিয়া ১/১৭২; খিযানাতুল আকমাল ১/২৪৮; আলবাহরুর রায়েক ২/২০২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29547&preview=true