Feature

ঈদের নামাযে ইমামকে রুকুতে পেলে অতিরিক্ত তাকবীর কিভাবে আদায় করবে?

প্রশ্ন (১২৬৯২) : আমি গত ঈদে ঈদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। আমি নামাযের নিয়ত করে রুকুতে চলে যাই এবং বাকি নামায আদায় করি। জানার বিষয় হল, ইমাম সাহেবকে ঈদের নামাযের রুকুতে পেলে কীভাবে তাকবীর বলব? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

প্রশ্ন

আমি গত ঈদে ঈদগাহে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। আমি নামাযের নিয়ত করে রুকুতে চলে যাই এবং বাকি নামায আদায় করি। জানার বিষয় হল, ইমাম সাহেবকে ঈদের নামাযের রুকুতে পেলে কীভাবে তাকবীর বলব? মাসআলাটির সমাধান জানালে কৃতজ্ঞ থাকব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

ঈদের নামাযে ইমাম সাহেবকে রুকুতে পেলে তাকবীরে তাহরীমা বলার পর সরাসরি রুকুতে চলে যাবে এবং হাত উঠানো ছাড়া রুকুতেই অতিরিক্ত তাকবীরগুলো বলবে। এক্ষেত্রে সময়ে না কুলালে রুকুর তাসবীহ বলতে হবে না।

উল্লেখ্য, যদি অতিরিক্ত তাকবীরগুলো দাঁড়ানো অবস্থায় বলে ইমাম সাহেবকে রুকুতে পাওয়া যায় তাহলে তাকবীরগুলো দাঁড়িয়ে বলে রুকুতে শরিক হবে।

-ফাতহুল কাদীর ২/৪৬; আলজামেউল কাবীর পৃ. ১১; আলবাহরুর রায়েক ২/১৬১; খিযানাতুল আকমাল ১/৯১; রদ্দুল মুহতার ২/১৭২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29092&preview=true