নামাযের বৈঠকে ভুলে তাশাহ্হুদের পরিবর্তে সূরা ফাতিহা পড়ে ফেললে কি সাহু সিজদা আবশ্যক হয়?
প্রশ্ন (১২৬৮৯) : আমি ইশার নামাযে ইমামতি করছিলাম। প্রথম বৈঠকে তাশাহহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে তাশাহহুদ পড়ে যথানিয়মে নামায শেষ করার পূর্বে সাহু সিজদা দিয়ে নিই। এখন আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি হয়েছে?
প্রশ্ন
আমি ইশার নামাযে ইমামতি করছিলাম। প্রথম বৈঠকে তাশাহহুদের বদলে ভুলে সূরা ফাতিহা পড়ে ফেলি। পরে তাশাহহুদ পড়ে যথানিয়মে নামায শেষ করার পূর্বে সাহু সিজদা দিয়ে নিই। এখন আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি হয়েছে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
তাশাহহুদের পূর্বে ভুলে সূরা ফাতিহা পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছিল। আপনি যেহেতু নামায শেষে সাহু সিজদা দিয়েছেন তাই আপনার উক্ত নামায সহিহ হয়েছে।
-আলমুহীতুল বুরহানী ২/৩১৩; আততাজনীস ওয়াল মাযীদ ২/১৪১; মাজমাউল আনহুর ১/২২০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29084&preview=true
← পূর্ববর্তী
ড্রেসিংয়ের আগে ব্যান্ডেজের উপর মাসাহ করলে কি ড্রেসিংয়ের পর পুনরায় মাসাহ করতে হবে?
পরবর্তী →