Feature

খতিব সাহেব ঈদের খুতবা দেওয়ার সময় মুসল্লীরা সশব্দে তাকবীরে তাশরীক বলতে পারবে কি?

প্রশ্ন (১২৫৮৩) : আমাদের এলাকায় ঈদের নামাযের পর ইমাম সাহেব খুতবার মধ্যে তাকবীরে তাশরীক পড়লে অনেক মুসল্লী ইমামের সাথে জোরে জোরে তাকবীর পাঠ করে। অনুরূপভাবে রাসূল (সা.)-এর নাম নিলে জোরে দরূদ শরীফ পড়ে। এখন জানতে চাচ্ছি, খুতবা চলাকালীন এভাবে সশব্দে তাকবীর বা দরূদ শরীফ পড়া যাবে কি না? জানালে কৃতজ্ঞ হব।

প্রশ্ন

আমাদের এলাকায় ঈদের নামাযের পর ইমাম সাহেব খুতবার মধ্যে তাকবীরে তাশরীক পড়লে অনেক মুসল্লী ইমামের সাথে জোরে জোরে তাকবীর পাঠ করে। অনুরূপভাবে রাসূল (সা.)-এর নাম নিলে জোরে দরূদ শরীফ পড়ে। এখন জানতে চাচ্ছি, খুতবা চলাকালীন এভাবে সশব্দে তাকবীর বা দরূদ শরীফ পড়া যাবে কি না? জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

খুতবার মধ্যে ইমাম সাহেব তাকবীরে তাশরীক পাঠ করলে বা রাসূল (সা.)-এর নাম উচ্চারণ করলে মুখে উচ্চারণ করে তাকবীর ও দরূদ শরীফ পড়া যাবে না। তবে মনে মনে পড়তে পারবে। উল্লেখ্য যে, জুমার খুতবার ন্যায় ঈদের খুতবাও চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করা ওয়াজিব।

-মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৫৬৪২; কিতাবুল আছল ১/৩২৮; ফাতহুল কাদীর ২/৩৮; বাদায়েউস সানায়ে ১/৫৯৪; রদ্দুল মুহতার ২/১৫৯; মাজমাউল আনহুর ১/২৫৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28826&preview=true