বাচ্চার নাপাক কাঁথা ভেজা পানি ফ্লোরে পড়লে সেখানে কি নামায আদায় করা যাবে?
প্রশ্ন (১২৫৭৮) : বাচ্চার পেশাবের বেশ কিছু কাঁথা-কাপড় মেঝেতে রাখা ছিল। একবার করে হালকাভাবে ধুয়ে শুধু বড় আকারের নাপাকির গন্ধ ও চিহ্ন দূর করা হয়েছিল। পুরোপুরি পাক করা হয়নি। ঐ নাপাক কাপড়ের পানি মেঝেতে লেগে বেশ খানিকটা জায়গা ভেজা মতোন হয়ে যায়। ঘর ছোট হওয়ায় ঐ জায়গা ছাড়া নামায পড়ার মতো আর জায়গাও নেই। এদিকে সময় এত অল্প যে, ঐ জায়গা মুছে পাক করতে গেলে নামাযের ওয়াক্ত শেষ হয়ে যায়। এ অবস্থায় ঐ মেঝেতে জায়নামায বিছিয়ে নামায পড়লে কি নামায সহিহ হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
প্রশ্ন
বাচ্চার পেশাবের বেশ কিছু কাঁথা-কাপড় মেঝেতে রাখা ছিল। একবার করে হালকাভাবে ধুয়ে শুধু বড় আকারের নাপাকির গন্ধ ও চিহ্ন দূর করা হয়েছিল। পুরোপুরি পাক করা হয়নি। ঐ নাপাক কাপড়ের পানি মেঝেতে লেগে বেশ খানিকটা জায়গা ভেজা মতোন হয়ে যায়। ঘর ছোট হওয়ায় ঐ জায়গা ছাড়া নামায পড়ার মতো আর জায়গাও নেই। এদিকে সময় এত অল্প যে, ঐ জায়গা মুছে পাক করতে গেলে নামাযের ওয়াক্ত শেষ হয়ে যায়। এ অবস্থায় ঐ মেঝেতে জায়নামায বিছিয়ে নামায পড়লে কি নামায সহিহ হবে? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ নাপাক জায়গা যদি শুকনো থাকে, ফলে জায়নামায বিছানো দ্বারা যদি তা ভিজে না ওঠে তাহলে সেখানে জায়নামায বিছিয়ে নামায পড়া যাবে। আর যদি জায়গা পুরো শুকনো না হয় এবং জায়নামায বিছালে জায়নামায এভাবে ভিজে যায় যে, তাতে নাপাকির স্পষ্ট গন্ধ পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ঐ জায়নামাযে নামায পড়া যাবে না।
-ফাতহুল কাদীর ১/১৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৭; ফাতাওয়া খানিয়া ১/৩১; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৩৪; আলবাহরুর রায়েক ১/২৩২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=28816&preview=true
← পূর্ববর্তী
একই সূরা একাধিক রাকাতে পড়লে কি নামাযে কোনো সমস্যা হয়?
পরবর্তী →