Feature

মৃত ব্যক্তির মোচ, নখ কাটা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৪৮) : আমি আমাদের এলাকায় মৃতব্যক্তিদের গোসল দিয়ে থাকি। কোনো কোনো মাইয়্যিতের মোচ, নখ লম্বা ও অস্বাভাবিক থাকে। এখন আমি জানতে চাচ্ছি যে, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি না?

প্রশ্ন

আমি আমাদের এলাকায় মৃতব্যক্তিদের গোসল দিয়ে থাকি। কোনো কোনো মাইয়্যিতের মোচ, নখ লম্বা ও অস্বাভাবিক থাকে। এখন আমি জানতে চাচ্ছি যে, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি না?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তির মোচ, নখ ইত্যাদি লম্বা থাকলেও তা কাটা ঠিক নয়; বরং মাকরূহ। মোচ, নখ এবং শরিরের অবাঞ্ছিত পশম অস্বাভাবিক লম্বা থাকলে পরিবারের লোকদের উচিত মৃত্যুর পূর্বেই তা কেটে দেওয়া। হাসান বসরী রাহ. ও ইবনে সিরীন রাহ. বলেন-

لَا يُجَزُّ لَهُ شَعْرٌ، وَلَا يُقَلَّمُ لَهُ ظُفْرٌ.

মৃতের চুল ও নখ কাটা যাবে না। [আসসুনানুল কুবরা, বাইহাকী ৩/৩৯০, বর্ণনা ৬৬৩৬]

আইয়ূব সাখতিয়ানী রাহ. বলেন-

عَنْ مُحَمَّدٍ ، أَنَّهُ كَانَ يَكْرَهُ أَنْ يُؤْخَذَ مِنْ عَانَةٍ، أَوْ ظُفْرٍ بَعْدَ الْمَوْتِ، وَكَانَ يَقُولُ: يَنْبَغِي لأَهْلِ الْمَرِيضِ أَنْ يَفْعَلُوا ذَلِكَ فِي ثِقَلِهِ.

মুহাম্মাদ ইবনে সিরীন রাহ. মৃতব্যক্তির নাভির নিচের পশম ও নখ ইত্যাদি কাটা অপছন্দ করতেন এবং তিনি বলতেন, তার পরিবারের উচিত (তার মৃত্যুর আগে) অসুস্থ অবস্থায়ই এগুলো কেটে দেওয়া। [মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১০৫৪]

রদ্দুল মুহতার ২/১৯৮; আলমাবসূত, সারাখসী ২/৫৯; আলবাহরুর রায়েক ২/১৭৩; আলমুহীতুল বুরহানী ৩/৪৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/25969/article-details.html