তালাকের ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিতে পারবে কি
প্রশ্ন (১১৪০৯) : স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে আবার ফিরিয়ে নিতে পারবে কি?
প্রশ্ন
স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে আবার ফিরিয়ে নিতে পারবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তালাক দেওয়ার ক্ষমতা স্বামীর। হাদিস শরিফে এসেছে,
عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ: الطَّلَاقُ بِالرِّجَالِ، وَالْعِدَّةُ بِالنِّسَاءِ
‘যায়েদ ইবনে সাবেত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, তালাক দেওয়ার ক্ষমতা পুরুষদের আর ইদ্দত গণনা হবে নারীদের মাধ্যমে।’ [সুনানে সুগরা লিল বায়হাকি, হাদিস: ২৭০৫]
তবে স্বামী ইচ্ছা করলে সেই ক্ষমতা স্ত্রীকে দিতে পারে। ক্ষমতা দেওয়ার পর স্বামী তা আর ফিরিয়ে নিতে পারবে না।
আলবাহরুর রায়েক ৩/৩১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/25877/article-details.html
← পূর্ববর্তী
কথা না বলে মেসেজ পাঠালে তালাক হবে কি
পরবর্তী →