Feature

১২ বছরে হস্তমৈথুন করলে রোযা ফরজ হবে কি

প্রশ্ন (১১২৪৩) : কেউ যদি ১২ বছর বয়সে হস্তমৈথুন করে তাহলে কি তার উপর রোযা ফরজ হয়ে যাবে?

প্রশ্ন

কেউ যদি ১২ বছর বয়সে হস্তমৈথুন করে তাহলে কি তার উপর রোযা ফরজ হয়ে যাবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ফুকাহায়ে কেরাম বালেগ হওয়ার আলামত নির্ধারণ করেছেন তিনটি। যথা:

১. স্বপ্নদোষ হওয়া।

২. বীর্যপাত হওয়া।

৩. দাড়ি গোঁফ উঠা।

কাজেই উক্ত বালকের যদি হস্তমৈথুনের দ্বারা বীর্যপাত হয় তাহলে তার উপর রোযা ফরজ হয়ে যাবে।

তাফসীরে কুরতুবী ১২/১৫১; আদ্দুররুল মুখতার ৬/১৫৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/25543/article-details.html