তালাকে রজয়ীর ইদ্দতরত অবস্থায় স্বামী সহবাস করে ফেললে কী হুকুম হবে
প্রশ্ন (৩২২৩) : এক লোক তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছে। স্ত্রী তার ঘরে ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে জোর করে সহবাস করে ফেলে। এখন তাদের করণীয় কী?
প্রশ্ন (৩২২৩) : এক লোক তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছে। স্ত্রী তার ঘরে ইদ্দত পালন করছিল। এমতাবস্থায় সে তার স্ত্রীর সাথে জোর করে সহবাস করে ফেলে। এখন তাদের করণীয় কী?
প্রশ্ন (৩২২১) : এক ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেলেছে। এখন অপর ব্যক্তি চাচ্ছে যে, তার স্ত্রীকে বিবাহ করে নিয়ম অনুযায়ী তাকে তালাক দিয়ে দিবে, যেন সে প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে যায়। এটি শুধু তার মনে মনে আছে। কেউ তার কাছে শর্ত করে নি। তাহলে এভাবে বিবাহ করা এবং তালাক দেওয়া কি বৈধ হবে এবং এই স্ত্রী কি প্রথম স্বামীর জন্য হালাল হবে?
প্রশ্ন (৩২১৯) : কেউ যদি একা একা বসে স্ত্রীকে তালাক দেয় আর কেউ না শুনে, কিন্তু সে স্বীকার করে যে, সে তালাক দিয়েছে তাহলে কি তালাক কার্যকর হবে?
প্রশ্ন (৩২১৬) : আমরা জানি ইসলামে তালাক দেওয়ার অধিকার শুধু পুরুষের হাতেই দেওয়া হয়েছে। নারীদের হাতে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি। এর কারণ কী?
প্রশ্ন (৩২১৫) : এক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক প্রদান করেছেন। তার স্ত্রীর ইদ্দত চলছে। এখন আবার সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। এ ক্ষেত্রে তার করণীয় কী?
প্রশ্ন (৩২১৪) : এক ব্যক্তি তার স্ত্রীকে খুলা তালাক দিয়েছে। পরবর্তীতে আবার তাকে বিবাহ করে নিয়েছে। এখন সে তার স্ত্রীকে কয় তালাক দিতে পারবে?
প্রশ্ন (৩২১২) : শুনেছি, কীভাবে যেন তালাক দিলে তাকে খুলা তালাক বলে। আমি এ সম্পর্কিত একটু বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩২১১) : বিবাহ করার পর কোন পুরুষ তার স্ত্রীকে মোট কত বার তালাক দিতে পারবে?
প্রশ্ন (৩২০৫) : কাবিন আঠার নং ধারায় কাযী সাহেবরা তাদের মনমতো কিছু শর্ত লিখে দেয়। এ ক্ষেত্রে কী ধরনের শর্ত লেখা উচিৎ?
প্রশ্ন (৩১৮৭) : আমার নাম ফারিহা। আমার স্বামী কিছুদিন আগে আমাকে তালাক দিয়েছেন। কিন্তু তিনি আমার মহর পরিশোধ করেননি। আমার এক আত্মীয়র কাছে জানতে পারলাম যে, মহর পরিশোধ না করলে তালাক পতিত হয় না। প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?
প্রশ্ন (৩১৬৬) : আমার নাম আমেনা খাতুন। আমার স্বামী কিছুদিন আগে আমাকে তিন তালাক দেয়। কিন্তু সেখানে আমি ছাড়া আর কেউ ছিলাম না। আমি স্পষ্ট তালাকের কথা শুনেছি। এখন আমার স্বামী তালাকের কথা অস্বীকার করছেন। প্রশ্ন হল, এখন আমার করণীয় কী?
প্রশ্ন (৩১৬৫) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমার বন্ধু তাকে বলে সাইন করে যাও। কিন্তু সে সাইন না করেই চলে যায়। আমার বন্ধু এ কথা বলার সময় তালাকের নিয়ত করেনি। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক হবে?
প্রশ্ন (৩১৫৯) : আমার স্বামী আমাকে মাসিক চলা অবস্থায় এক তালাক দিয়েছে। এলাকার এক ব্যক্তি বললেন, মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হয় না। জানতে চাচ্ছি, মাসিক অবস্থায় তালাক দেওয়ার কারণে কি তালাক হয়নি?
প্রশ্ন (৩১৩৭) : আমার এক বন্ধু কোনো এক কথার প্রেক্ষিতে বলেছিল যে, সে যদি অমুক স্থানে যায় তাহলে তার স্ত্রী তালাক। এই কথার দ্বারা তার স্ত্রীকে তালাক দেওয়া উদ্দেশ্য ছিল না। বরং তার উদ্দেশ্য ছিল অমুক স্থানে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। কিন্তু সে তার এই সংকল্পে অটল থাকতে পারেনি। কিছুদিন আগে সে অমুক স্থানে গিয়েছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?
প্রশ্ন (৩১২৪) : আমার স্বামী পাঁচ বছর যাবৎ নিখোঁজ। তিনি জীবিত না মৃত তা আমরা জানি না। আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দিতে চাচ্ছে। প্রশ্ন হল, আমি কি নিজের উপর তালাক নিতে পারব?
প্রশ্ন (৩১০১) : আমার স্বামী দাড়ি রাখেন না। আমি তাকে অনেকবার বলেছি দাড়ি রাখতে। কিন্তু তিনি আমার কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। এ নিয়ে আমাদের মাঝে মনোমালিন্য হচ্ছে। প্রশ্ন হল, দাড়ি না রাখার কারণে আমি কি তার কাছে তালাক চাইতে পারব?
প্রশ্ন (৩০৭০) : আমি বিদেশে থাকি। ফোনের মাধ্যমে এক মহিলার সাথে আমার পরিচয় হয়। পরবর্তীতে দেশে একজন ওকিল নিযুক্ত করে ঐ মহিলাকে আমি বিয়ে করি। কিছুদিন পর একটি বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হলে তাকে তালাক দিয়ে দেই। উল্লেখ্য, বিয়ের আগে ও পরে ঐ মহিলার সাথে আমার কখনো দেখা হয়নি। ঐ মহিলার একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে রয়েছে। তার সাথে আমার দুই একবার কথা হয়েছে। এখন আমি চাচ্ছি ঐ মেয়েকে বিয়ে করতে। প্রশ্ন হল, ঐ মেয়েকে বিয়ে করা কি আমার জন্য বৈধ হবে?
প্রশ্ন (৩০৬৯) : কিছুদিন আগে আমার স্ত্রীর সাথে ফোনে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে ভয় দেখানোর জন্য বলি, আচ্ছা, তুমি বল, কবে তোমার কাছে ডিভোর্স লেটার পাঠাব? তবে একথা বলার সময় আমার তালাকের নিয়ত ছিল না। প্রশ্ন হল, একথা বলার দ্বারা আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে?
প্রশ্ন (৩০০১) : আমার এক বন্ধুর পিতা বন্ধুর স্ত্রীকে স্পর্শ করে। স্পর্শের সময় তার কোনো উত্তেজনা ছিল না। কিন্তু পরবর্তীতে তার মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। প্রশ্ন হল, এর দ্বারা কি বন্ধুর স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে?
প্রশ্ন (২৯৯৯) : আমার এক বন্ধু বিয়ের সময় তার স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার প্রদান করেছে। বর্তমানে সে তার স্ত্রীর আচরণে অসন্তুষ্ট। এখন সে তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছে। প্রশ্ন হল, সে তো স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে দিয়েছে। এখন সে কিভাবে তার স্ত্রীকে তালাক দিবে?