তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

তালাকের নোটিশ স্ত্রীর কাছে না পৌঁছলেও কি তালাক হবে

প্রশ্ন (৩৫৫৮) : কিছুদিন আগে আমার স্বামী আমার কাছে তালাকের নোটিশ পাঠান। কিন্তু সে নোটিশ আমার কাছে পৌঁছার পূর্বেই দুই পরিবারের সমঝোতায় আমাদের বিরোধ মিটে যায় এবং আমরা ঘর সংসার শুরু করি। পরবর্তীতে জানতে পারি নোটিশে এক তালাকে বায়েনের কথা লেখা ছিল। প্রশ্ন হল, যেহেতু আমি নোটিশ আগে পাইনি, তাই আমার সে তালাক কি হয়েছিল? হয়ে থাকলে আমার করণীয় কী?

পিতা মাতা তালাক দিতে বললে তালাক দিতে হবে কি

প্রশ্ন (৩৫৩৩) : আমি আমার স্ত্রীকে ভালোবাসি। কিন্তু একটি যৌক্তিক কারণে আমার পিতা মাতা তাকে তালাক দিতে বলছেন। প্রশ্ন হল, এক্ষেত্রে তাদের কথামত আমি স্ত্রীকে তালাক দিতে বাধ্য কি?

স্ত্রী ‍লিখিত তালাক দিলে তা পতিত হবে কি

প্রশ্ন (৩৫০৪) : আমার এক বন্ধুর তার স্ত্রীর সাথে ঝগড়া হলে তার স্ত্রী বাবার বাড়ি চলে চলে যায়। কিছুদিন পর সে আমার বন্ধুকে লিখিত আকারে একটি কাগজে তালাকের কথা লিখে পাঠায়। সেখানে তার সাক্ষরও রয়েছে। প্রশ্ন হল, এই লিখিত কাগজের মাধ্যমে তালাক পতিত হবে কি? হলে কয় তালাক?

লিখিত কাগজে তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩৪৬১) : আমার স্বামী বিদেশে থাকেন। তিনি আমার সাথে তেমন একটা যোগাযোগ করেন না। কিছুদিন আগে তার বন্ধু কর্তৃক একটি কাগজ পাই। যাতে আমাকে তালাক দেওয়ার কথা লিখা আছে এবং আমার স্বামীর সাইনও আছে। কাগজে তিনিই লিখেছেন কিনা তা অজানা। প্রশ্ন হল, এই কাগজ দ্বারা কি তালাক পতিত হবে?

মনে তালাকের কথা থাকলে তা কার্যকর হবে কি

প্রশ্ন (৩৪৫৮) : আমার এক বন্ধু কিছুদিন যাবৎ একটি বিষয় নিয়ে খুব পেরেশানিতে রয়েছে। সে তার স্ত্রীকে ঝগড়ার সময় মনে মনে তালাক দিয়েছে। কিন্তু মুখে তালাক শব্দ উচ্চারণ করেনি। এখন সে জানতে চাচ্ছে, মনে মনে তালাক দেওয়ার কারণে সে তালাক কি পতিত হয়েছে?

নিয়ত ছাড়া তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৩৪৫৫) : আমার এক বন্ধু কিছুদিন আগে আমাদের সাথে কথা বলছিল। একপর্যায়ে মুখে সে তালাক শব্দ উচ্চারণ করে। তবে সেই তালাক দ্বারা তার স্ত্রীকে তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না। এমনিতেই মুখ দিয়ে বের হয়ে গিয়েছে। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

এক পক্ষের উত্তেজনা পাওয়া গেলে হারাম সাব্যস্ত হবে কি

প্রশ্ন (৩৪১৪) : আমাদের এলাকার এক যুবক উত্তেজনা সহকারে তার মাকে স্পর্শ করে। তখন তার মা ঘুমন্ত ছিল। প্রশ্ন হল, উত্তেজনার সাথে ছেলের স্পর্শের কারণে কি তার মা তার বাবার জন্য হারাম হয়ে গিয়েছে?

তালাক হয়ে গেলে সন্তানের চিকিৎসা খরচ কে বহন করবে

প্রশ্ন (৩৩৭২) : আমার এক আত্মীয়র কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। প্রশ্ন হল, সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা ব্যয় কে বহন করবে?

কথা বলার সাথে তালাককে শর্তযুক্ত করলে তালাক হবে কি

প্রশ্ন (৩৩২৬) : আমার এক বন্ধু তার স্ত্রীকে বলেছে, তুমি যদি কোনো পর পুরুষের সাথে কথা বল তাহলে তুমি তিন তালাক। কিছুদিন আগে তার স্ত্রী এক দোকানদারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলেছে। প্রশ্ন হল, এর দ্বারা কি তালাক পতিত হয়ে যাবে? সে তো প্রয়োজন অতিরিক্ত কোনো কথা বলেনি।

তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন

প্রশ্ন (৩৩১৬) : বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। সামান্য সামান্য কারণেও দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।

হিল্লা বিয়ে সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

প্রশ্ন (৩২৪২) : অনেক সময় দেখা যায় কেউ তার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফেললে তাকে আবার ফেরত নেওয়ার জন্য হিল্লা বিয়ে করে থাকে। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী?

তালাক দেওয়ার শর্তে দ্বিতীয় স্বামীর কাছে বিবাহ দেওয়া কি বৈধ

প্রশ্ন (৩২৩৪) : তিন তালাক দেওয়ার পর কোন স্বামী যদি তার সাবেক স্ত্রীকে দ্বিতীয় কারও কাছে তালাক দেওয়ার শর্তে বিবাহ দেয় তাহলে এ কাজটি কেমন হবে?

তিন হায়েয পার হয়ে গেলে কি স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে

প্রশ্ন (৩২২৭) : আমার বন্ধু তার স্ত্রীকে এক তালাকে রজয়ী প্রদান করেছিল। এরপর তার স্ত্রীর তিন হায়েয পার হয়ে যায়। এখন সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাচ্ছে। সে কি তা পারবে?

তালাকের সর্বোত্তম পদ্ধতি কোনটি

প্রশ্ন (৩২২৫) : আমার এক ফ্রেন্ড তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে জানতে চাচ্ছে, কোন পদ্ধতিতে তালাক দেওয়া সর্বোত্তম হবে?