তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

খোলা তালাকের পর তিন তালাক দিলে কি তা কার্যকর হয়

প্রশ্ন (৭৩৫৮) : কয়েকদিন পূর্বে আমার বড় ছেলে একটি মেয়েকে বিবাহ করে। বিবাহের পর তাদের উভয়ের মাঝে নির্জনবাসও হয়। কিন্তু সহবাসের পূর্বেই তারা উভয়ে খোলা তালাকের মাধ্যমে পৃথক হয়ে যায়। বিচ্ছেদের এক দিন পর আমার ছেলে তাকে তিন তালাকও দেয়। এখন তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। তারা কি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? দলিল-প্রমাণসহ জানালে কৃতজ্ঞ থাকব।

বিয়ের পর কথা না শুনলে তালাক বললে কি তালাক হয়ে যাবে

প্রশ্ন (৭২০২) : এক ব্যক্তির একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। একদিন ঐ ব্যক্তিটি ঐ মেয়েকে কথা প্রসঙ্গে বলল, বিয়ের পর কথা না শুনলে তালাক। এখন যদি সে ঐ মেয়েকে বিয়ে করে এবং মেয়েটি বিয়ের পর কথা না শুনে তাহলে কি তালাক হয়ে যাবে?

পাত্রকে ধোঁকা দেওয়া হলে সে কি স্ত্রীকে তালাক দিতে পারবে

প্রশ্ন (৭১৭২) : কিছু দিন আগে আমার বন্ধু বিবাহ করেছে। কিন্তু তাকে বিবাহের আগে এক মেয়ে দেখিয়েছে। আর বিবাহের সময় আরেক মেয়ের সাথে বিবাহ দিয়েছে। এ নিয়ে সে বেশ ক্ষুব্‌ধ। সে চাচ্ছে, এই মেয়েটিকে তালাক দিয়ে দিতে। তার জন্য কি তালাক দেওয়া জায়েয হবে?

অন্যত্র বিয়ে করলে কি মায়ের সন্তান পালনের হক শেষ হয়ে যায়

প্রশ্ন (৬৯৯০) : এক মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে। তার দুই বছরের একটা সন্তান আছে। সে সন্তান এতদিন মায়ের কাছে ছিল। এখন কি পিতা তাকে নিয়ে যেতে পারবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা যাওয়ার পর তার আরেক ভাইয়ের সাথে বিবাহ দেওয়া যাবে কি

প্রশ্ন (৬৯৫২) : আপনাদেরকে আরেকবার বিরক্ত করছি। ঘটনাটি আগে বলেছিলাম। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন তার আরেক ভাইয়ের সাথে কি ঐ মেয়েকে বিবাহ দেওয়া যাবে?

বিবাহ অনুষ্ঠানে স্বামী মারা গেলে ইদ্দত পালন করতে হবে কি

প্রশ্ন (৬৯৪৮) : একটি দুঃখজনক ঘটনা বলে মাসআলা জানতে চাচ্ছি। আমার এক আত্মীয়ার সাথে এক লোকের বিবাহ ঠিক হয়। বিবাহও সম্পন্ন হয়। অতঃপর মসজিদ থেকে বের হতে গিয়ে কারেন্টের সাথে শর্ট খেয়ে লোকটি মারা যায়। এখন কি আমার আত্মীয়ার ইদ্দত পালন করা লাগবে?

মদ্যপের তালাক কি কার্যকর হয় না

প্রশ্ন (৬৭১২) : আমি জানি, মাতাল ব্যক্তির তালাক কার্যকর হয়ে যায়। কিন্তু এক ব্যক্তি বলল, বেশি মাতাল হলে নাকি তালাক কার্যকর হয় না। তার কথা কি সঠিক?

‘আমারে ছাইড়া দেন’-এর উত্তরে ‘ছাইড়া দিলাম’ বললে কি তালাক পতিত হবে

প্রশ্ন (৬৬৩৫) : আমার এক বন্ধুর স্ত্রী ঝগড়ার অবস্থায় বন্ধুকে বলেছে, আমারে ছাইড়া দেন, আমি আর আপনার ঘর করব না। তখন বন্ধুও বলেছে, যাও, ছাইড়া দিলাম। পরে তাদের মাঝে আবার মিল হয়ে যায়। প্রশ্ন হল, তাদের মাঝে তালাক সংঘটিত হয়েছে?

মেসেজে এক তালাক দিয়ে দিব কিন্তু লেখার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৬৪৩৯) : আমার এক বন্ধু তার ওয়াইফকে ভয় দেখানোর জন্য মেসেজে লিখেছে, বেশি বাড়াবাড়ি করো না। তালাক দিয়ে দিব কিন্তু। জানতে চাচ্ছি, উক্ত লেখার কি কোনো তালাক পতিত হয়েছে?

তুমি কি চাও তোমাকে এক, দুই তালাক দেই- এর দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৬৪১৮) : ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে লক্ষ্য করে স্বামী বলে, তুমি কি চাও তোমাকে এক, দুই তালাক দেই? স্ত্রী এ কথার প্রেক্ষিতে কোনো কথা বলেনি। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কোনো তালাক পতিত হবে কি?

আমাকে তালাক দিতে বাধ্য করো না বললে তালাক হবে কি

প্রশ্ন (৬৩৭৩) : স্বামী স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্বামী বারবার রিপিট করেছে যে, আমাকে তালাক দিতে বাধ্য করো না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি?

আবার গেলে তার সাথে সম্পর্ক শেষ বললে তালাক হবে কি

প্রশ্ন (৬৩৭১) : কিছুদিন আগে আমার স্ত্রী আমাকে না জানিয়ে তার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিল। আমাকে না জানানোর কারণে রাগ উঠে যায় এবং বলি যে, আবার কখনো গেলে তার সাথে আমার সম্পর্ক শেষ। সে সময় আমার তালাকের কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, এতে তালাক পতিত হয়েছিল কি? ভবিষ্যতে গেলে কি তালাক হবে?

অনুমতি প্রাপ্ত হয়ে মনে মনে তালাক নিলে পতিত হবে কি

প্রশ্ন (৬৩৬৮) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক গ্রহণের অনুমতি দিয়েছে। স্ত্রী মনে মনে নিজের উপর তালাক পতিত করে নিয়েছে। জানতে চাচ্ছি, এতে তালাক পতিত হবে কি?

স্বামী কাদিয়ানী হওয়ার পর তওবা করলে বিবাহ বহাল থাকবে কি

প্রশ্ন (৬৩৫৫) : আমার এক আত্মীয় শয়তানের ধোঁকায় পড়ে কাদিয়ানী হয়ে যায়। সবাই তাকে বুঝাতে থাকে। প্রায় একমাস পর সে নিজের ভুল বুঝতে পারে। তাই পুনরায় কালিমা পড়ে ঈমানকে নবয়ান করে। জানতে চাচ্ছি, তার বৈবাহিক সম্পর্কে কোনো ত্রুটি আসবে কি?