অন্যত্র বিয়ে করলে কি মায়ের সন্তান পালনের হক শেষ হয়ে যায়
প্রশ্ন (৬৯৯০) : এক মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে। তার দুই বছরের একটা সন্তান আছে। সে সন্তান এতদিন মায়ের কাছে ছিল। এখন কি পিতা তাকে নিয়ে যেতে পারবে?
প্রশ্ন
এক মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে। তার দুই বছরের একটা সন্তান আছে। সে সন্তান এতদিন মায়ের কাছে ছিল। এখন কি পিতা তাকে নিয়ে যেতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
অন্যত্র বিয়ে করার কারণে সন্তান পালনের হক মায়ের জন্য শেষ হয়ে গিয়েছে। এখন তার লালনপালনের হকদার হবে ক্রমান্বয়ে ১. নানী ২. দাদী ৩. বোন ৪. খালা ও ৫. ফুফু।
তারা কেউ না থাকলে বা না নিতে চাইলে পিতা নিয়ে যেতে পারবে। তবে সর্বাবস্থায় খরচ পিতাকে বহন করতে হবে।
সুনানে আবু দাউদ ৩/১১০; তাবয়ীনুল হাকায়েক ৩/২৯১; আলবাহরুর রায়েক ৪/১৬৮; আদ্দুররুল মুখতার ৩/৫৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/16538/article-details.html
← পূর্ববর্তী
لَهْوَ الْحَدِيثِ মানে কী
পরবর্তী →