বিবাহ ও পারিবারিক জীবন সংক্রান্ত

স্বামীর অজান্তে স্ত্রী তার সম্পদ গ্রহণ করতে পারবে কিনা

প্রশ্ন (১৯৮৮) : আমার স্বামী আমার প্রতি খেয়াল করে না। ঠিকমত আমার খরচাদি দেয়না। তার আরেক জন স্ত্রী আছে। তিনি তার প্রতিই বেশি খোঁজখবর নিয়ে থাকেন। অথচ আমার প্রতি ভ্রূক্ষেপ করেন না। আমি যদি কোন সময় অসুস্থ হয়ে যাই তখনো তিনি আমাকে ঠিকমত খরচাদি দেন না। এমতাবস্থায় তার অনুমতি ছাড়া আমি তার টাকা নিয়ে নিতে পারব কি না?

স্ত্রীকে বিভিন্ন স্থানে ঘুরানো কি স্বামীর জন্য জরুরি

প্রশ্ন (১৯৮৭) : কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে বিভিন্ন স্থানে ঘুরানোর জন্য দাবি জানায় আর স্বামী তাতে সম্মত না হয় তাহলে তাতে কোন সমস্যা হবে কি?

মন থেকে কবুল না বললে কি বিয়ে হবে

প্রশ্ন (১৯২১) : আমার এক আত্মীয়া তার বিয়েতে রাজি ছিল না। পরিবারের চাপের কারণে সে মৌখিকভাবে কবুল বলে। কিন্তু মনে মনে সে বলে যে, সে এই বিয়েতে রাজি না। আমার প্রশ্ন হল, তার ঐ বিয়ে কি শুদ্ধ হয়েছে?

বিবাহের মজলিসে খেজুর ছিটানো যাবে কি

প্রশ্ন (১৯১১) : কোন কোন বিবাহের অনুষ্ঠানে দেখা যায়, বিবাহ সম্পন্ন হওয়ার পর তাতে খেজুর ছিটানো হয়। আমার প্রশ্ন হল, বিবাহের মজলিসে খেজুর ছিটানো যাবে কি?

কবুল না বলে শুধু সাইন করলে বিয়ে হবে কি

প্রশ্ন (১৮৮৩) : আমার এক বান্ধবী তার বিয়ের সময় মুখে কবুল বলেনি। শুধু কাবিননামায় সাইন করে ছেলের কাছে পাঠিয়ে দেয়। ছেলেও মুখে কবুল না বলে শুধু সাইন করে দেয়। প্রশ্ন হলো, তাদের এ বিয়ে কি শরিয়ত সম্মত হয়েছে? উল্লেখ্য, তারা বর্তমানে একসাথে ঘর-সংসার করছে।

ভাদ্র মাসে কি বিবাহ করা নিষেধ

প্রশ্ন (১৮৬২) : আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত আছে যে, ভাদ্র মাসে নাকি বিয়ে করা অশুভ। প্রশ্ন হলো, শরিয়তে এর কি কোনো ভিত্তি আছে?

খুলা তালাকের ইদ্দত পালন অবস্থায় কি স্ত্রী নতুন বিবাহ করতে পারবে

প্রশ্ন (১৭৪৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে খুলা তালাক দিয়েছে। স্ত্রী ইদ্দত পালন করছে। এমতাবস্থায় স্ত্রীর পুনরায় বিবাহের আলোচনা চলছে। প্রশ্ন হল ইদ্দত অবস্থায় কি স্ত্রী আবার বিবাহ করতে পারবে?

মোহর ছাড়া অন্য কোন কিছুর বিনিময়ে খুলা হলে কি স্ত্রী মোহর পাবে

প্রশ্ন (১৭৩৭) : আমার বন্ধু তার স্ত্রীকে মোহর ছাড়া অন্য জিনিসের বিনিময়ে খুলা তালাক দিয়েছে। স্ত্রী এখন তার কাছে মোহর দাবি করছে। প্রশ্ন হল খুলার পর কি স্ত্রী মোহর দাবি করতে পারে?

খুলার পর পুনরায় ফিরিয়ে আনা যাবে কি

প্রশ্ন (১৭৩৬) : আমার স্বামী আমাকে খুলা তালাক দিয়েছিলেন। এখন আবার ফেরত নিতে চাচ্ছেন। আমিও তার কাছে ফেরত যেতে চাই। আমি জানতে চাই, আমি কি তার কাছে ফেরত যেতে পারব?

সহবাসের সময় কি ঘরের লাইট বন্ধ রাখতে হয়

প্রশ্ন (১৭৩০) : এক ব্যক্তি বলল, সহবাসের সময় ঘরের লাইট বন্ধ রাখতে হবে। যেন স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান না দেখতে পারে। প্রশ্ন হলো, স্বামী স্ত্রী কি একে অপরের লজ্জাস্থান দেখতে পারে না? সহবাসের সময় কি লাইট বন্ধ রাখা জরুরি?

মায়ের সৎ মামার সাথে বিয়ে বৈধ কি

প্রশ্ন (১৭২৯) : আমাদের এলাকার এক মেয়ের সাথে তার মায়ের সৎ মামার বিয়ের কথাবার্তা চলছে। তাদের আত্মীয়দের কেউ কেউ বলছে এই বিয়ে বৈধ নয়। আরেকদল বলছে, এই বিয়েতে কোনো সমস্যা নেই। তাই মুফতী সাহেবের কাছে যথাযথ সমাধান জানতে চাচ্ছি।