Feature

কবুল না বলে শুধু সাইন করলে বিয়ে হবে কি

প্রশ্ন (১৮৮৩) : আমার এক বান্ধবী তার বিয়ের সময় মুখে কবুল বলেনি। শুধু কাবিননামায় সাইন করে ছেলের কাছে পাঠিয়ে দেয়। ছেলেও মুখে কবুল না বলে শুধু সাইন করে দেয়। প্রশ্ন হলো, তাদের এ বিয়ে কি শরিয়ত সম্মত হয়েছে? উল্লেখ্য, তারা বর্তমানে একসাথে ঘর-সংসার করছে।

প্রশ্ন

আমার এক বান্ধবী তার বিয়ের সময় মুখে কবুল বলেনি। শুধু কাবিননামায় সাইন করে ছেলের কাছে পাঠিয়ে দেয়। ছেলেও মুখে কবুল না বলে শুধু সাইন করে দেয়। প্রশ্ন হলো, তাদের এ বিয়ে কি শরিয়ত সম্মত হয়েছে? উল্লেখ্য, তারা বর্তমানে একসাথে ঘর-সংসার করছে।

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিয়ে শুদ্ধ হওয়ার জন্য জরুরি হল, দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল পাওয়া যাওয়া। যদি এর কোনো একটি না পাওয়া যায়, তাহলে বিয়ে শুদ্ধ হবে না।

হাদিস শরিফে এসেছে,

لا نكاح إلا بولي وشاهدي عدل

‘ওলীর অনুমতি এবং দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি ব্যতিরেকে বিবাহ সংঘটিত হবে না।’ [আল মুজামুল আওসাত, হাদিস: ৯২৯১]

যেহেতু প্রশ্নে বর্ণিত এই বিয়েতে এই দু’টি শর্তের কোনোটি পাওয়া যায়নি, তাই তাদের বিয়ে সংঘটিতই হয়নি। সুতরাং তাদের জন্য আবশ্যক হল অতিসত্বর দুইজন সাক্ষীর উপস্থিতিতে তাদের বিয়েকে নবায়ন করে নেওয়া।

খুলাসাতুল ফাতাওয়া-২/৪৮

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/6051/article-details.html