সন্তান-সন্ততি সংক্রান্ত

এক ঢোক দুধ খেলে দুধ সম্পর্ক স্থাপন হবে কি

প্রশ্ন (৪৪৭৭) : কিছুদিন আগে আমার খালা আমার ছোট ভাইকে ভুলে এক ঢোক দুধ পান করান। জানতে চাচ্ছি, এই এক ঢোক দুধ পান করানোর দ্বারা কি দুধ সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে?

মেয়ে বাচ্চার কানে কি আজান দিতে হয় না

প্রশ্ন (৪২০৫) : আমাদের গ্রামের মহিলারা বলে, মেয়ে বাচ্চার কানে আজান দিতে হয় না। শুধু ছেলে বাচ্চার কানেই আজান দিতে হয়। জানতে চাচ্ছি, তাদের এ কথা কতটুকু সঠিক?

আকীকা না করলে কি কুরবানী দেওয়া যায় না

প্রশ্ন (৪০৮১) : ছোটকালে আমার আকীকা করা হয়নি। আমার এক আত্মীয় বললেন, আকীকা করা না হলে কুরবানী করা আবশ্যক হয় না। আগে আকীকা করতে হয় তারপর কুরবানী করা যায়। আমি এখন নেসাব পরিমাণ মারের মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে না?

যিনাকারী স্বীকার করলে জারজ সন্তান উত্তরাধিকারী হবে কি

প্রশ্ন (৪০২০) : আমাদের এলাকায় এক ব্যক্তি এক নারীর সাথে যিনা করে। সে নারীর এ সন্তানও হয়। কিছুদিন আগে সেই নারী অন্য জায়গায় বিয়ে বসে। এখন উক্ত যিনাকারী পুরুষটি দাবি করছে যে, উক্ত সন্তানটি তার। জানতে চাচ্ছি, এই দাবির কারণে কি উক্ত সন্তানের বংশ সেই যিনাকারী ব্যক্তি থেকে সাব্যস্থ হবে? সেই সন্তান কি ঐ ব্যক্তির উত্তরাধিকারী হবে?

জারজ সন্তান কার পরিচয়ে বড় হবে

প্রশ্ন (৪০১৩) : যিনার কারণে আমাদের গ্রামে এক নারীর সন্তান হয়েছে। যে পুরুষের সাথে সে যিনা করেছে তাকে গ্রামের সবাই চিনে। আমার প্রশ্ন হল, উক্ত সন্তান কার পরিচয়ে বড় হবে? স্কুলে ভর্তির সময় বাবার নামের স্থানে উক্ত যিনাকারীর নাম ব্যবহার করা যাবে কি?

ছেলের আকীকা একটি ছাগল দ্বারা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬০২) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন। আমি চাচ্ছি তার আকীকা করতে। আমি শুনেছি, ছেলেদের আকীকা দু’টি ছাগল দ্বারা করার নিয়ম। কিন্তু আমি আর্থিকভাবে কিছুটা অসচ্ছল তাই একটি ছাগল দ্বারা করতে চাচ্ছি। প্রশ্ন হল, ছেলের আকীকা একটি ছাগল দ্বারা করলে তা আদায় হবে কি?

তালাক হয়ে গেলে সন্তানের চিকিৎসা খরচ কে বহন করবে

প্রশ্ন (৩৩৭২) : আমার এক আত্মীয়র কিছুদিন আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের ৪ বছরের একটি ছেলে রয়েছে। প্রশ্ন হল, সন্তান অসুস্থ হলে তার চিকিৎসা ব্যয় কে বহন করবে?

সন্তানদেরকে জান্নাতি গুণে গুণান্বিত করার জন্য কী করবেন

প্রশ্ন (৩০৯১) : বর্তমানে অনেক বাবা-মা তাদের সন্তানকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু তাদেরকে জান্নাতি বানাতে হলে আমাদেরকে কোন গাইড লাইন অবলম্বন করতে হবে? এ জন্য কি আপনার কোন গাইডলাইন দিতে পারবেন?

সন্তানের কারণে যেন জাহান্নামে যেতে না হয় সে জন্য কী করবেন

প্রশ্ন (৩০৮৯) : বর্তমানে অনেক পিতা-মাতা তাদের সন্তানকে দ্বীনদার, মুত্তাকী আলেম বানাতে চান না। তারা বানাতে চান ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সন্তানের কারণে আমাদের যেন জাহান্নামে যেতে না হয়- সেক্ষেত্রে আমাদের করণীয় কী?

মৃত শিশুর নাম রাখা জরুরি কি

প্রশ্ন (২৯৯৬) : কিছুদিন আগে আমাদের এলাকায় এক ব্যক্তির একটি মৃত শিশু হয়। তাকে দাফন করার আগে নাম রাখা হবে কিনা তা নিয়ে পরিবারের লোকদের মাঝে মতভেদ দেখা দেয়। পরিশেষে নাম না রেখেই তাকে দাফন করে দেওয়া হয়। প্রশ্ন হল, সন্তান মৃত হলেও কি তার নাম রাখতে হবে?

জন্মের পর কাঁদলে কি গোসল দেওয়া লাগবে

প্রশ্ন (২৯৮৮) : আমার এক আত্মীয়ার কিছুদিন আগে একটি সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পর বাচ্চাটি একবার কান্না করে। তারপর মারা যায়। পরিবারের কিছু লোক বাচ্চাটিকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাযার নামাজ পড়ায়। প্রশ্ন হল, সেই বাচ্চাটিকে গোসল দেওয়া কি ঠিক হয়েছে?

সন্তানদেরকে সুপথে চালানোর জন্য আমরা কী করতে পারি

প্রশ্ন (২৯৭৮) : বর্তমানে আমরা দেখছি, সন্তানের উপর পিতা-মাতার চেয়ে অসুস্থ সংস্কৃতি, বন্ধু-বান্ধবসহ অন্যান্যদের প্রভাব বেশি পড়ছে। যার ফলে তারা খারাপ পথে পরিচালিত হচ্ছে। তাদেরকে জান্নাতের পথে আনতে হলে আমরা কী করতে পারি? এক্ষেত্রে আমাদের করণীয় কী হবে?