ব্যক্তি পরিবার ও সমাজ

এক মাসের ভ্রুন নষ্ট করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৭২৬) : আমার বাচ্চার বয়স পাঁচ মাস। এমতাবস্থায় জানতে পারি আমার স্ত্রী এক মাসের গর্ভবতী। আর সে শারীরিক ভাবে খুব দূর্বল। এই মুহুর্তে আরেকটা বাচ্চা ধারণ করা তার পক্ষে সম্ভব না। এই পরিস্থিতিতে কি ভ্রুন নষ্ট করা যাবে?

মসজিদের ভিতর দিয়ে যাতায়াত করা যাবে কি?

প্রশ্ন (১১৭০৩) : আমাদের বাসা ও বাজারের মাঝে হলো আমাদের এলাকার মসজিদ। তো মসজিদের ভিতর দিয়ে বাজারে গেলে অল্প সময়ে চলে যেতে পারি। আর রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয়। তাই আমি প্রায় সময় মসজিদের ভিতর দিয়েই বাজারে যাই। আমার জানার বিষয় হলো, মসজিদের ভিতর দিয়ে এভাবে যাতায়াত করা কি আমার জন্য ঠিক আছে?

বন্ধুত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার বিধান

প্রশ্ন (১১৬৭০) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা চারজন বান্ধবী ছিলাম। আমাদের প্রায় ৫-৬ বছরের সম্পর্ক ছিল। তো আমার তিনজন বান্ধবীর মধ্য থেকে দুইজনের মাঝে কোনো কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। তাদের মধ্যে একজন দ্বীনদার, আরেকজন ফ্যাশন্যাবল। এখন আমি তাদের মধ্যে সম্পর্ক জুড়ে দিতে চাচ্ছি। এটা কি আমার জন্য ঠিক হবে?

মজার ছলে কোনো ছেলে-মেয়ে বিয়ে করে ফেললে কি বিয়ে হয়ে যাবে?

প্রশ্ন (১১৬৬১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রাপ্ত বয়স্ক দুইজন ছেলে-মেয়ে দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিয়ের ইজাব কবুল সম্পন্ন করে ফেলে। পরবর্তীতে তারা স্বাক্ষীদ্বয়কে জানায় যে, তারা এটা মজা করে করেছে। এমতাবস্থায় কি তাদের বিয়ে হয়ে যাবে?

খোলা তালাকের পর কি স্বামী-স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?

প্রশ্ন (১১৬৫৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে খোলা তালাক হয়ে যায় তাহলে তার ইদ্দত পার হয়ে গেলে তারা কি পুনরায় বিবাহ করতে পারবে?

চিকিৎসার মাধ্যমে আসা বুকের দুধ পান করলে কি হুরমত সাব্যস্ত হবে?

প্রশ্ন (১১৬৪৪) : আমার এক বছরের একটি বাচ্চা মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়। আমার মেয়ের খালা তার লালন-পালনের দায়িত্ব নেয়। তার স্বামী, সন্তানাদিও আছে। সন্তানরা সবাই প্রাপ্তবয়স্ক। তার বয়স বেশি হয়ে যাওয়ায় বুকে দুধ আসে না। তাই দুধ আসার জন্য চিকিৎসা করা হয়। ফলে বুকে দুধ আসে। এখন আমার মেয়েকে তার খালা দুধ পান করায়। এখন জানার বিষয় হল, এমতাবস্থায় আামর মেয়ের খালু কি তার দুধপিতা হবে? এবং মেয়েটি বড় হওয়ার পর তার খালুর সাথে দেখাসাক্ষাৎ করতে পারবে?

কোনো মহিলার দ্বিতীয় সংসারের সন্তানের জন্য তার প্রথম স্বামী মাহরাম হবে।

প্রশ্ন (১১৬৩৩) : আমাদের আত্মীয় এক মহিলার প্রথম সংসারে কোনো সন্তান হয় নি। তাই তার স্বামী তাকে তালাক দিয়ে। পরবর্তীতে তার অন্য জায়গায় বিয়ে হয়। সেই সংসারে তার একটি মেয়ে সন্তান হয়। জানার বিষয় হলো, তার দ্বিতীয় স্বামীর থেকে জন্ম নেওয়া মেয়ের জন্য কি তার প্রথম স্বামী মাহরাম হবে? এবং বড় হওয়ার পর তার সাথে দেখা-সাক্ষাৎ করতে পারবে কি?

বিবাহের মহর।

প্রশ্ন (১১৬১৬) : বিবাহ সহীহ হওয়ার জন্য সর্বনিম্ন মহর কত ধার্য করা আবশ্যক? আর মহরে ফাতেমী কত? এক দিরহামের পরিমাণসহ জানালে উপকৃত হব।

পাত্রের পরিবারের কোনো পুরুষ কি পাত্রীকে দেখতে পারবে?

প্রশ্ন (১১৫৪৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের পাত্রী দেখার ক্ষেত্রে কে কে দেখতে পারবে? মজলিসে যারা উপস্থিত থাকে যেমন- ছেলের বাবা, মামা অথবা চাচারা কি পাত্রীকে দেখতে পারবে? কুরআন-হাদিসের আলোকে জানাবেন দয়া করে।

খোলা তালাক দিলে কি ইদ্দত চলাকালীন ভরণপোষণ দেওয়া স্বামীর উপর আবশ্যক?

প্রশ্ন (১১৫১২) : আমি বিয়ে করেছি অল্প কিছুদিন হয়েছে। এর মধ্যেই আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করা শুরু করে। তার পরিবার নাকি তার অসন্তুষ্টি থাকা সত্ত্বেও তাকে আমার সাথে বিয়ে দিয়েছে। তাই সে আমার সাথে সংসার করতে চা্য়। এখন সে আমার কাছে তালাক চাচ্ছে। আমি তালাক দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে মহরের বিনিময়ে খোলা তালাকের সিদ্ধান্ত হয়। কিন্তু তালাকের পর সে আমার কাছে ইদ্দত চলাকালীন ভরণপোষণ দাবি করে। যেহেতু তার কারণে খোলা তালাক দিতে হয়েছে এক্ষেত্রেও কি তার ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়া আামার উপর আবশ্যক?

একটি "অবৈধ বিবাহ”

প্রশ্ন (১১৪৯১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জানতে চাচ্ছি যে, চুক্তিভিত্তিক বিবাহ জায়েজ আছে কি? যেমন একজন আমেরিকায় যেতে চায়। সে আমেরিকান এক খ্রিস্টান মহিলাকে বিবাহ করার চুক্তি করলো। কারণ স্ত্রী তার স্বামীর জন্য ভিসা আবেদন করতে পারে।এখন তাদের মধ্যে শুধু কাগজে কলমে বিয়ে হল।পরে সেখানে গিয়ে তার সাথে আর কোনো সম্পর্ক ও রাখেনি। কারণ এখানে চুক্তি ছিল তার আমেরিকায় যাওয়া, সংসার করা নয়। এখন এই পদ্ধতিটি বৈধ হবে কিনা?

কোনো পাত্রীকে একবার দেখার পর কি তাকে দ্বিতীয়বার দেখা জায়েয আছে?

প্রশ্ন (১১৪৪৫) : আমি আমার বিবাহের জন্য পাত্রী দেখতে যাই। কিন্তু লজ্জায় তাকে ভালভাবে দেখতে পারিনি। এখন আমি আবার তাকে দেখতে চাচ্ছি। তো দ্বিতীয় বার তাকে দেখা কি আমার জন্য জায়েয হবে?

স্ত্রী থাকার পরও যদি বলে স্ত্রী নেই তাহলে কি তালাক হবে

প্রশ্ন (১১৪৪৩) : এক ব্যক্তি কয়েক মাস আগে বিবাহ করেছে। কিন্তু কোন এক বিপদে পড়ে সে তার এক শিক্ষককে বলেছে যে, তার স্ত্রী নেই। এবং সে বিবাহিত নয়। এতে কি তার স্ত্রী তালাক হয়ে গিয়েছে?

রসিকতা করে মারলে তালাক হবে কি

প্রশ্ন (১১৪১৭) : আমার স্বামী খুব রাগী ছিল। অল্পতেই মারধর করত। বর্তমানে সে পরিবর্তন হয়েছে। তাই সে আমাকে বলে তোমাকে যদি আর কখনো মারধর করি তাহলে তুমি তালাক। মারধর করা থেকে বেঁচে থাকার জন্যই মূলত তালাকের কথা বলেছিল। জানতে চাচ্ছি, রসিকতা করে মারলেও কি তালাক হবে?

বিয়ে করলে তালাক বলার দ্বারা কোন তালাক পতিত হবে

প্রশ্ন (১১৪১৪) : জনৈক ব্যক্তি কসম করে বলেছিল যে, আমি যদি অমুক কাজটি করি তাহলে আমি যাকে বিয়ে করব সে তালাক হয়ে যাবে। সেই ঐ কাজটি করে ফেলেছে। জানতে চাচ্ছি, সে বিয়ে করলে কোন প্রকারের তালাক পতিত হবে?