ব্যক্তি পরিবার ও সমাজ

পিতা মাতার সাথে দেখা না করতে দিলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৪৪৯২) : আমার বিয়ে হয়েছে ১০ মাস। কিন্তু আমার স্বামী আমার পিতা মাতার সাথে আমাকে দেখা করতে দেন না। বারবার তার কাছে অনুমতি চাইলে তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। যে কারণে আমাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হচ্ছে। আমি তার সাথে থাকতে ইচ্ছুক নই। জানতে চাচ্ছি, আমি কি তালাক চাইতে পারব?

তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৪৪৮৮) : আমার এক বন্ধু পালিয়ে গিয়ে পরিবারকে না জানিয়ে বিয়ে করে। কাজি অফিসে আমার বন্ধুর সাথে আমি, বন্ধুর স্ত্রীর সাথে তার একজন বান্ধবী এবং কাজি সাহেব উপস্থিত ছিলেন। জানতে চাচ্ছি, এই তিনজনের উপস্থিতিতে বিয়ে শুদ্ধ হয়েছে কি?

এক ঢোক দুধ খেলে দুধ সম্পর্ক স্থাপন হবে কি

প্রশ্ন (৪৪৭৭) : কিছুদিন আগে আমার খালা আমার ছোট ভাইকে ভুলে এক ঢোক দুধ পান করান। জানতে চাচ্ছি, এই এক ঢোক দুধ পান করানোর দ্বারা কি দুধ সম্পর্ক স্থাপন হয়ে গিয়েছে?

আত্মহত্যার ভয় দেখিয়ে তালাকে সাইন নিলে তালাক হবে কি

প্রশ্ন (৪৪৭২) : আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করেছি। পরবর্তীতে আমার পরিবার যখন জানতে পেরেছে তখন আমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তারা অনেক পীড়াপীড়ি করেছে। আমি রাজি না হওয়াতে আমার বাবা হাতে বিষ নিয়ে বলেন, যদি তালাক না দেও তাহলে আমি বিষ খাব। আমি বাধ্য হয়ে তখন তালাক নামায় সাইন করি। কিন্তু তখন আমার নিয়ত ছিল না, মুখেও উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?

তালাকের পর স্ত্রীকে কিভাবে ফিরিয়ে নিবে

প্রশ্ন (৪৪৪০) : আমি শুনেছি, এক বা দুই তালাকে রজয়ী প্রদান করলে স্বামী তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে পারে। জানতে চাচ্ছি, ফিরিয়ে নেওয়ার পদ্ধতি কী হতে পারে?

ব্যাংকে চাকরিরত ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৪০০) : আমার বোনের জন্য ব্যাংকে চাকরিরত এক ছেলের প্রস্তাব এসেছে। ছেলে ও ছেলের পরিবার ধার্মিক। জানতে চাচ্ছি, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে কি?

তোর সাথে কোনো সম্পর্ক নাই- এ কথার দ্বারা তালাক হবে কি

প্রশ্ন (৪৩৭২) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে কি?

ভুয়া তালাকনামার কারণে তালাক হবে কি

প্রশ্ন (৪৩২১) : আমাদের এলাকার জনৈক ব্যক্তি বিবাহিত হওয়ার পরও দ্বিতীয় আরেকটি বিয়ে করার জন্য ভুয়া একটি তালাকনামা বানিয়েছে। তাতে লেখা রয়েছে যে, সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। অথচ বাস্তবে সে তার স্ত্রীকে তালাক দেয়নি। জানতে চাচ্ছি, এই ভুয়া তালাকনামার কারণে তার স্ত্রী তালাক হয়ে যাবে কি?

বাবার অনুপস্থিতিতে অভিভাবক কে হবে

প্রশ্ন (৪২৯৫) : আমার বন্ধুর পিতা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আমার বন্ধু পরিবারের বড় ছেলে এবং প্রাপ্তবয়স্ক। জানতে চাচ্ছি, পরিবারের অভিভাবক কে হবে? আমার বন্ধুর মা, নাকি বন্ধু?

মেয়ে বাচ্চার কানে কি আজান দিতে হয় না

প্রশ্ন (৪২০৫) : আমাদের গ্রামের মহিলারা বলে, মেয়ে বাচ্চার কানে আজান দিতে হয় না। শুধু ছেলে বাচ্চার কানেই আজান দিতে হয়। জানতে চাচ্ছি, তাদের এ কথা কতটুকু সঠিক?

তালাক দেও-এর জবাবে এক বললে তালাক হবে কি

প্রশ্ন (৪১৯২) : আমার এক আত্মীয়র তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বলে, আমাকে তালাক দেও। স্বামী তার জবাবে বলে, এক। জানতে চাচ্ছি, এখানে এক বলার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

স্ত্রী খোলা তালাক চাইলে গুনাহগার হবে কি

প্রশ্ন (৪১৬৭) : আমার স্বামীকে আমি মেনে নিতে পারি না। কারণ অন্য একটি ছেলে আমার পছন্দ। এ কারণে আমার স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না। জানতে চাচ্ছি, আমি কি আমার স্বামীর কাছে খোলা তালাক চাইতে পারব? খোলা তালাক চাওয়ার কারণে আমার কি গুনাহ হবে?

তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত চলাকালে তা ভরণ পোষণ কে দিবে

প্রশ্ন (৪১৫৮) : আমি একজন তালাকপ্রাপ্তা নারী। আমার ইদ্দত চলছে। ইদ্দত চলাকালে আমার ভরণ পোষণের দায়িত্ব কার উপরে? আমার প্রাক্তন স্বামীর, নাকি আমার পিতার উপরে?