ব্যক্তি পরিবার ও সমাজ

বড় ভাইয়ের বিয়ে না হলে কি ছোট ভাই বিয়ে করতে পারে না

প্রশ্ন (৪৬৪৫) : কিছুদিন আগে আমার পড়ালেখা শেষ হয়। এখন আমি একটি প্রতিষ্ঠানে চাকরিরত। বর্তমানে আমার বিয়ের জরুরত দেখা দিয়েছে এবং সে সক্ষমতাও আমার আছে। কিন্তু আমার বাবা মা রাজি হচ্ছেন না। কারণ আমার বড় ভাই এখনো বিয়ে করেননি। জানতে চাচ্ছি, বড় ভাই বিয়ে না করলে কি ছোট ভাই বিয়ে করতে পারে না? শরিয়তে কি এমন কোনো নির্দেশনা আছে?

বিয়ের শুদ্ধ হওয়ার জন্য কি কাবিন করা জরুরি

প্রশ্ন (৪৬৪১) : বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কাবিননামা করা জরুরি? এক বছর আগে আমি বিয়ে করেছি। কিন্তু তখন কোনো কাবিননামা করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি বিয়ের কোনো সমস্যা হবে?

বিয়ের রাতে কয় রাকাত নামাজ পড়তে হয়

প্রশ্ন (৪৬৪০) : আমি বিয়ে করার ইচ্ছা করেছি। আমার এক বন্ধু বলল, বিয়ের রাতে স্ত্রীকে সাথে নিয়ে নফল নামাজ পড়তে। আমি জানতে চাচ্ছি, বিয়ের রাতে কয় রাকাত নফল নামাজ পড়তে হবে?

দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হওয়া কি জরুরি

প্রশ্ন (৪৬৩৩) : আমার এক বান্ধবী তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করে। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরে যেতে চাচ্ছে। তার দ্বিতীয় স্বামী তাকে তালাক দিতে রাজিও হয়েছে। কিন্তু বিয়ের পর দ্বিতীয় স্বামীর সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কারণ তার দ্বিতীয় স্বামী সহবাসে অক্ষম। জানতে চাচ্ছি, প্রথম স্বামীর জন্য বৈধ হতে দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হওয়া কি জরুরি?

দীর্ঘদিন স্বামী বিদেশে থাকলে তালাক চাওয়া যাবে কি

প্রশ্ন (৪৬৩১) : আমার স্বামী ৪ বছর যাবৎ বিদেশে। তাকে দেশে আসতে বললে তিনি কোনো গুরুত্ব দেন না। দীর্ঘদিন স্বামী সঙ্গ না পাওয়ার কারণে আমি মানসিকভাবে বিপর্যস্ত। গুনাহে লিপ্ত হওয়ার প্রবল আশংকা দেখা দেয়। জানতে চাচ্ছি, এই সকল কারণে আমি স্বামীর কাছে তালাক চাইতে পারব কি?

তিনবার এক তালাক বলার দ্বারা কয় তালাক হবে

প্রশ্ন (৪৬২১) : এক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে বলল, এক তালাক, এক তালাক, এক তালাক। এক তালাক সে তিনবার বলেছে। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হয়েছে?

তিন তালাকের পর ঘর সংসারকারীর কোন ধরণের গুনাহ হবে

প্রশ্ন (৪৬২০) : আমাদের এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দিয়েছে। তিন তালাক দেওয়ার পরও সে তার স্ত্রীর সাথে ঘর সংসার করছে। জানতে চাচ্ছি, তিন তালাকের পর স্ত্রীর সাথে ঘর সংসার করা কোন পর্যায়ের গুনাহ?

তালাকের ওয়াদা করলে তালাক হবে কি

প্রশ্ন (৪৬১৭) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে মনোমালিন্যের এক পর্যায়ে বলে বেশি বাড়াবাড়ি করলে তোকে ছেড়ে দিব। রাগ কমার পর আমার বন্ধু পেরেশানীতে পড়ে গিয়েছে। উক্ত কথার দ্বারা তালাক হয়েছে কিনা। আমার প্রশ্ন হল, ঐ কথার দ্বারা কি তালাক পতিত হবে?

অভিভাবক না থাকলে কি বিয়ে হয় না

প্রশ্ন (৪৬০১) : আমার ও আমার ওয়াইফের মাঝে বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ে বহির্ভুত প্রেম নিষিদ্ধ বলে আমরা দুইজন সাক্ষীর উপস্থিতিতে পরিবারকে না জানিয়েই বিয়ে করে নেই। কিছুদিন আগে আমার ওয়াইফের এক আত্মীয় বলল, তোমাদের বিয়ে শুদ্ধ হয়নি। কারণ, বিয়েতে ওলীর অনুমতি শর্ত। এখন আমার প্রশ্ন হল, তার বক্তব্য কি সঠিক?

স্বামীর কথার প্রেক্ষিতে স্ত্রী তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৫০৭) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে তাকে বলে, তুমি তালাক দেও। স্ত্রী তার প্রতি উত্তরে বলে তালাক। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হবে?

শর্তযুক্ত তালাক কাটানোর কোনো মাধ্যম আছে কি

প্রশ্ন (৪৫০৩) : কিছুদিন আগে আমার বড় ভাইয়ের সাথে ভাবীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই বলেন, তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তাহলে তুমি তিন তালাক। পরবর্তীতে রাগ কমে গেলে বড় ভাই ভাবীকে তার বাবার বাড়ি যাওয়ার অনুমতি দেন। জানতে চাচ্ছি, আমার ভাবী তার বাবার বাড়ি গেলে তালাক পতিত হবে কি? যদি হয় তাহলে এই শর্তযুক্ত তালাক কাটানোর কোনো পদ্ধতি আছে কি?

ব্যভিচারী পুরুষ ভালো মেয়ে পাবে কি

প্রশ্ন (৪৪৯৭) : ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারী নারীকেই বিয়ে করবে। কুরআনে এমনটিই বলা আছে। আমার প্রশ্ন হল, কোনো ব্যভিচারী পুরুষ যদি খাঁটি তওবা করে তাহলে কি সে পবিত্রা নারী বিয়ে করতে পারবে?