ব্যক্তি পরিবার ও সমাজ

ছোট ভাইয়ের দুধ পান করার দ্বারা বড় ভাইয়ের দুধসম্পর্ক তৈরি হয় কি

প্রশ্ন (৬৬৯৩) : ছোটকালে আমি আমার খালাত বোনের সাথে খালার দুধ পান করেছিলাম। এখন আমার বড় ভাইয়ের সাথে ঐ খালাত বোনের বিবাহের কথা চলছে। জানতে চাই, তাদের মাঝে কি বিবাহ সঠিক হবে?

মোবাইলে বিয়ে হওয়ার সন্তান জন্ম হলে সন্তান কি বৈধ

প্রশ্ন (৬৬৫২) : আমাদের গ্রামের এক এক দম্পত্তি মোবাইলে কয়েকজন পুরুষকে সাক্ষী রেখে বিবাহ করেছে। তাদের একটি সন্তানও আছে। প্রশ্ন হচ্ছে, তাদের বিয়ে কি সহিহ হয়েছে এবং ঐ সন্তান কি বৈধ?

‘আমারে ছাইড়া দেন’-এর উত্তরে ‘ছাইড়া দিলাম’ বললে কি তালাক পতিত হবে

প্রশ্ন (৬৬৩৫) : আমার এক বন্ধুর স্ত্রী ঝগড়ার অবস্থায় বন্ধুকে বলেছে, আমারে ছাইড়া দেন, আমি আর আপনার ঘর করব না। তখন বন্ধুও বলেছে, যাও, ছাইড়া দিলাম। পরে তাদের মাঝে আবার মিল হয়ে যায়। প্রশ্ন হল, তাদের মাঝে তালাক সংঘটিত হয়েছে?

পড়া শেষ হওয়ার পূর্বে বিয়ে দেওয়া ঠিক হবে কি না

প্রশ্ন (৬৫৬৯) : আমার মেয়ের বয়স বিশ। সে এখন অনার্সে পড়ছে। তার বিবাহের জন্য একটি প্রস্তাব এসেছে। কিন্তু তার চাচারা তাকে পড়া শেষ হওয়ার পূর্বে বিবাহ দিতে নিষেধ করছে। অথচ পাত্র আমার পছন্দ হয়েছে। এখন আমার করণীয় কী?

দাফনের পর কবরের পাশে অবস্থান করার বিধান কী

প্রশ্ন (৬৫১৩) : আমার দাদা আমাকে মৃত্যুর পূর্বে বলেছিলেন, তাকে দাফন করার পর যেন তার কবরের সামনে কিছুক্ষণ অবস্থান করি। এতে নাকি নিঃসঙ্গতা দূর হয়। বিষয়টি কি সঠিক?

অভিভাবক মেয়েকে বিবাহ না দিলে অন্যরা কী করতে পারে

প্রশ্ন (৬৫১২) : আমাদের বাসার উপর তলায় একটি মেয়ে আছে। মেয়েটির বিবাহের বয়স হয়ে গেছে। কিন্তু তার মা নেই বিধায় কেউ তার বিবাহ নিয়ে তেমন ভাবছে না। মেয়েটি আমার কাছে এসে আফসোস করেছে। এখন আমি কী করতে পারি?