অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত হালাল ও হারাম

সুদের সাথে জড়িত এজেন্সীতে চাকরি করা যাবে কি

প্রশ্ন (৩৬৬৭) : আমি একটি হজ্ব এজেন্সীতে চাকরিরত। আমার এজেন্সী বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ নিয়ে থাকে। জানতে চাচ্ছি, এই এজেন্সীতে চাকরি করা আমার জন্য বৈধ হচ্ছে কি?

বাধ্য হয়ে পাসপোর্ট করানোর জন্য ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৬) : আমার জরুরি ভিত্তিতে পাসপোর্ট করানো দরকার। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদেরকে কিছু টাকা না দিলে তারা দ্রুত করে দিতে চায় না। জানতে চাচ্ছি, যেহেতু আমি নিরুপায়, তাই তাদেরকে কিছু টাকা দিয়ে তাড়াতাড়ি পাসপোর্ট করানো যাবে কি?

পুলিশ ভেরিফিকেশনে পুলিশকে ঘুষ দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬৫৫) : আমি কিছুদিন আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি। আমি শুনেছি, পাসপোর্টের তথ্যগুলো যাচাইয়ের জন্য পুলিশ ভেরিফিকেশনে আসে। তখন যদি তাদেরকে ঘুষ না দেওয়া হয় তাহলে তারা ভেরিফিকেশনে ভুল তথ্য দিয়ে আবেদন বাতিল করে দেয়। প্রশ্ন হল, আমার তথ্যগুলো ভেরিফিকেশনের জন্য যদি পুলিশ আসে এবং তারা ঘুষ চায় তাহলে আমি তাদেরকে টাকা দিতে পারব কি?

ঘুষ দিয়ে পাসপোর্ট করা যাবে কি

প্রশ্ন (৩৬৪৯) : পাসপোর্ট অফিসের বাহিরে কিছু দালাল ঘুরাঘুরি করে। তাদেরকে ঘুষ দিলে তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত পাসপোর্ট করে দেয়। জানতে চাচ্ছি, এসকল দালালদেরকে ঘুষ দিয়ে পাসপোর্ট করানো যাবে কি?

ডিসকাউন্টের টাকার মালিক কে

প্রশ্ন (৩৫২৮) : আমার বন্ধুর একটি পণ্যের দরকার পড়লে সে আমাকে দারাজ থেকে অনলাইনের মাধ্যমে তা ক্রয় করে দিতে বলে। পণ্যটির মূল্য ছিল ১০০০ টাকা। অফার থাকায় আমি আমি পেমেন্ট করি নগদের (মোবাইল ব্যাংকিং) মাধ্যমে। ১০% ছাড়া থাকায় আমার খরচ পড়ে ১০০ টাকা কমে মাত্র ৯০০ টাকা। কিন্ত আমার বন্ধু আমাকে ১০০০ টাকাই দেয়। কারণ সে ১০% ছাড়ের বিষয়টি জানত না। প্রশ্ন হল, এই ১০০ টাকার মালিক কে হবে?

হাতি দিয়ে টাকা উঠানো বৈধ কি

প্রশ্ন (৩৫০৭) : বর্তমানে অনেক জায়গায় হাতির মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করা হয়। প্রশ্ন হল, এভাবে টাকা উঠানো কতটুকু বৈধ?

জুয়া কাকে বলে

প্রশ্ন (৩৩৬৯) : আমি শুনেছি, ইসলামি শরিয়তে জুয়াকে হারাম করা হয়েছে। আমার কোনো কাজ জুয়ার অন্তর্ভুক্ত কিনা, তা বুঝব ‍কিভাবে? জুয়া কাকে বলে?

যৌতুকের টাকা কী করবে

প্রশ্ন (৩২৯৩) : আমি বিয়ের সময় পরিবারের চাপে আমার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নিই। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না। এখন আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি, এ টাকা নেওয়া আমার জন্য কিছুতেই বৈধ হয়নি। তাই এখন আমার করণীয় কী?

যৌতুক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩২৯০) : আমাদের অঞ্চলে বিয়ের সময় স্ত্রীর পরিবারের পক্ষ থেকে স্বামীকে বিশাল অংকের যৌতুক দিতে হয়। এ ব্যাপারে ইসলাম কী বলে?

যৌতুক দেওয়ার শর্তে বিবাহ করলে বিবাহ সহিহ হবে কি

প্রশ্ন (৩২৮৯) : শুনেছি, যৌতুক নেওয়া জায়েয নেই। কিন্তু আমি আমাদের এলাকার প্রচলন অনুযায়ী যৌতুক নিয়ে বিবাহ করেছি। আমি তখন জানতাম না যে, যৌতুক নেওয়া জায়েয নেই। এখন আমি জানতে চাই, আমি যে যৌতুক নিয়ে বিবাহ করেছি, আমার বিবাহ কি শুদ্ধ হয়েছে?

বীমার লাভ আত্মীয়-স্বজনদেরকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৩১৮১) : আমি জীবন বীমা করেছিলাম। কিন্তু পরবর্তীতে জানতে পারি বীমা করা হারাম। প্রশ্ন হল, বীমা থেকে যা লাভ পেয়েছি তা আত্মীয়-স্বজনদেরকে দান করে দিতে পারব কি?

বছরের মাঝখানে চলে যাওয়া ছাত্রের টাকা কী করবে

প্রশ্ন (৩১৫৮) : আমি একটি মাদরাসা পরিচালনা করি। মাঝে মাঝে এমন হয় যে, কোনো ছাত্র মাসের শুরুতে খানার টাকা দিয়ে মাসের মাঝখানে একেবারে চলে যায়। প্রশ্ন হল, তার বাকী টাকাগুলোর হুকুম কী হবে?

গীর্জা নির্মাণ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি

প্রশ্ন (৩১০৬) : আমি একজন মুসলিম প্রকৌশলী। মাঝে মাঝে আমার কাছে খৃস্টানরা আসে তাদের গীর্জা তৈরি করে দেওয়ার জন্য। আমি বিভিন্ন কৌশলে তাদেরকে বিদায় করে দেই। আমি জানতে চাচ্ছি, তাদের গীর্জা বানিয়ে দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কি?

দাড়ি শেভ কারীর উপার্জন বৈধ কি

প্রশ্ন (৩০৭১) : আমাদের এলাকায় এক ব্যক্তি শুধু দাড়ি শেভ করার জন্য একটি দোকান দিয়েছে। সেখানে তার ভালোই লাভ হয়। আমিও চাচ্ছিলাম একটি দোকান দিতে। কিন্তু আমার এক আত্মীয় বলল, এ উপার্জন নাকি বৈধ নয়। প্রশ্ন হল, আসলেই কি দাড়ি শেভের উপার্জন বৈধ নয়?

যাতায়ত ভাড়া থেকে বাঁচিয়ে নিজ কাজে ব্যবহার করা যাবে

প্রশ্ন (২৯৮৯) : আমি একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। কোম্পানীর কাজে আমাকে বিভিন্ন সময় দেশের বাহিরে যেতে হয়। কোম্পানী থেকে আমাকে যাতায়ত খরচ দিয়ে দেওয়া হয়। প্রশ্ন হল, সেই যাতায়ত খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে আমি কি তা নিজ খরচে ব্যবহার করতে পারব?

খরচ কম করে ভাউচারে বেশি লেখা যাবে কি

প্রশ্ন (২৯৮৭) : আমার কোম্পানী থেকে আমাকে মাঝে মাঝে বিভিন্ন জেলায় পাঠানো হয়। সফরে যা খরচ হয় তা ভাউচারের মাধ্যমে কোম্পানী থেকে নিয়ে নিতে হয়। প্রশ্ন হল, আমি যদি সফরে স্বাভাবিকের চেয়ে খরচ কম করে ভাউচারের স্বাভাবিক খরচ লিখি তাহলে সেই অতিরিক্ত খরচ গ্রহণ করা বৈধ হবে কি?

বেশি দামের আশায় পেঁয়াজ জমা করে রাখা যাবে কি

প্রশ্ন (২৮৫৬) : বর্তমানে পেঁয়াজের দাম উঠা-নামা করছে। আমি ও আমার এক বন্ধু মিলে পেঁয়াজের দাম যখন কম থাকে তখন পেঁয়াজ বেশি করে কিনে গুদামজাত করে রাখি। যখন দাম বেড়ে যায় তখন তা বিক্রি করি। আমার প্রশ্ন হল, এভাবে ক্রয়-বিক্রয় করতে কি কোনো বিধি-নিষেধ রয়েছে?