যৌতুকের টাকা কী করবে
প্রশ্ন (৩২৯৩) : আমি বিয়ের সময় পরিবারের চাপে আমার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নিই। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না। এখন আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি, এ টাকা নেওয়া আমার জন্য কিছুতেই বৈধ হয়নি। তাই এখন আমার করণীয় কী?
প্রশ্ন
আমি বিয়ের সময় পরিবারের চাপে আমার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নিই। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না। এখন আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি, এ টাকা নেওয়া আমার জন্য কিছুতেই বৈধ হয়নি। তাই এখন আমার করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যৌতুক দেওয়া-নেওয়া উভয়টিই নিষিদ্ধ। এটি ঘুষের অন্তর্ভুক্ত। আর হাদিস শরিফে এসেছে,
আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’ [সুনানে আবু দাউদ ৪/২১০; জামে তিরমিযী ১/১৫৯; ইবনে মাজাহ ২/৩২৩]
তাই আপনার জন্য যৌতুক গ্রহণ করা বৈধ হয়নি। এখন আপনার কর্তব্য হল, যৌতুকের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া।
রদ্দুল মুহতার ৫/৭০১; আলবাহরুর রায়েক ৬/২৬২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/8948/article-details.html
← পূর্ববর্তী
নখ বড় থাকলে কি অজু হয় না
পরবর্তী →