হালাল ও হারাম

কোম্পানীর অনুমতি ছাড়া অফিসের ফাইল বাসার কম্পিউটারে আনা যাবে কি

প্রশ্ন (২৬০৮) : আমি একটি অফিসে কাজ করি। সেই কম্পিউটারে কোম্পানীর বিভিন্ন ফাইল রয়েছে। আমি কাজের সুবিধার্থে কয়েকটি ফাইল বাসায় নিয়ে এসেছি। কোম্পনীকে তা জানাইনি। আমার জন্য কি তা বৈধ হয়েছে?

আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি

প্রশ্ন (২৫৬০) : আমার এক আত্মীয় কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। আমরা চাচ্ছি তার মাগফিরাতের জন্য দোয়া করাতে। এলাকার এক ব্যক্তি বলল, আত্মহত্যাকারীর জন্য মাগফিরাতের দোয়া করা বৈধ না। আমার প্রশ্ন হল, উক্ত ব্যক্তির কথা কি সঠিক?

সুদী ব্যাংকের চাকরিকারীর সন্তানকে পড়িয়ে বেতন নেওয়া যাবে কি

প্রশ্ন (২৪৭৭) : আমি দেশের উল্লেখযোগ্য একটি সুদী ব্যাংকের উচ্চপদস্থ এক কর্মকর্তার সন্তানকে প্রাইভেট পড়াই। আমি যতটুকু জানি, এ ছাড়া তার পৃথক কোন ইনকাম নেই। আমি কি তার সন্তানকে প্রাইভেট পড়িয়ে তার থেকে বেতন নিতে পারব?

হালাল-হারাম মাল দিয়ে ঘর বানালে তা ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (২৪৭৬) : আমি যৌবন কালে একটি ছয় তলা বাড়ি বানিয়েছি। এই বাড়ি নির্মাণের সময় আমি কিছু হারাম মালও ব্যয় করেছি। এখন জানতে চাচ্ছি, এ বাড়ি ব্যবহার করা আমার জন্য জায়েয আছে কি? যদি না থাকে তাহলে এখন আমার করণীয় কী?

খ্রিস্টানদের ক্রুশ ইত্যাদি বানানোর ফ্যাক্টরিতে কাজ করা যাবে কি

প্রশ্ন (২৪৪৪) : আমি একটি ফ্যাক্টরিতে কর্মরত। সেখানে কাঁচ দিয়ে খ্রিস্টানদের উৎসব ও ইবাদত সংশ্লিষ্ট বিভিন্ন জিনিস বানানো হয়ে থাকে। যেমন, যিশুর মূর্তি, ক্রুশ, ক্রিসমাস ট্রী ইত্যাদি। আমি জানতে চাচ্ছি, আমার জন্য এই ফ্যাক্টরিতে কাজ করা কি বৈধ হচ্ছে?

বিধর্মীদের অনুষ্ঠানের দাওয়াত প্রচার করা যাবে কি

প্রশ্ন (২৪৩৯) : আমাদের এলাকায় মুসলিমদের পাশাপাশি খ্রিস্টনরাও সংখ্যা গরিষ্ঠ। আমরা সকলেই মিলেমিশে থাকি। আমাদের কোনো উৎসব হলে তারা তাদের চার্চে ঘোষণা করে দেয়। তাদের কোনো উৎসব হলে আমরাও আমাদের মসজিদে ঘোষণা করে থাকি। এলাকার এক ভাই বললেন, এটি নাকি জায়েয নয়। আমি মুফতি সাহেবের কাছে জানতে চাচ্ছি, মসজিদে তাদের উৎসবের ঘোষণা প্রচার করা কি নিষেধ?

ডেটিং সাইটের মাধ্যমে উপার্জিত অর্থ বৈধ কি

প্রশ্ন (২৪২৪) : আমরা কয়েকজন বন্ধু মিলে একটি ডেটিং ওয়েব সাইট খুলেছি। সেখানে নারী-পুরুষরা টাকার বিনিময়ে ডেট করে থাকে। আমার এক ভাই বললেন, এই সাইট থেকে উপার্জিত সম্পদ বৈধ নয়। প্রশ্ন হল, আমার ভাইয়ের বক্তব্য কি সঠিক?

নিম্নোক্ত মুদারাবার চুক্তিটি কি সহিহ

প্রশ্ন (২৩৮৮) : আমাদের এলাকার এক ব্যক্তি তার সাথে মুদারাবা চুক্তি করার জন্য আমাকে এক লক্ষ টাকা দিবেন বলেছিলেন। অপর দিকে তিনি আরেক ব্যক্তির কাছে দুই লক্ষ টাকার ইট পান। তাই তিনি আমাকে বলেছেন, ঐ ব্যক্তি থেকে এক লক্ষ টাকার ইট নিয়ে তা বিক্রি করে সেই টাকা দিয়ে মুদারাবা করতে। আর ইট বিক্রি করে দিলে তিনি আমাকে অতিরিক্ত দশ হাজার টাকা দিবেন। এখন এভাবে আমাদের কাজকর্ম করাটা জায়েয আছে কি না।

গোবর ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (২২৭২) : অনেক লোককে দেখা যায় গোবর শুকিয়ে লাকড়ি বানায় এবং গোবরকে গাছের গোড়ায় দিতেও দেখা যায়। কেউ কেউ আবার বিক্রিও করে। জানতে চাই, গোবর কি পাক? এবং গোবরের ক্রয়-বিক্রয় কি জায়েয?

চুরিকৃত টাকা ফিরিয়ে দেওয়ার সময় চুরির কথা স্বীকার করতে হবে কি

প্রশ্ন (২২৭১) : আমাদের বাড়ির এক ছেলে কিছুদিন আগে আমার চাচিদের ঘরে ঢুকে কিছু টাকা চুরি করে নিয়ে যায়। এখন যদি সে চুরির কথা না জানিয়ে কোনভাবে ঐ টাকা ফিরিয়ে দেয় তাহলে কি সে দায়মুক্ত হয়ে যাবে?

ঋণ দিয়ে অতিরিক্ত দেওয়ার শর্ত করা কি জায়েয

প্রশ্ন (২২৬৬) : আমি এক লোক থেকে কিছু টাকা ঋণ নিয়ে মিশরে গিয়েছি। সে আমাকে শর্ত দিয়েছে প্রথমে বেতন পেলে তার ঋণ পরিশোধ করে বাড়তি দুই মাসের টাকাও তাকে দিতে হবে। জানতে চাই, তা কি বৈধ হবে?

চুরিকৃত টাকা দিয়ে ব্যবসা করে লাভ হলে কি খাওয়া যাবে

প্রশ্ন (২২৫৮) : আমার ফুফুদের বাড়ির এক কাজের ছেলে তাদের বাসা থেকে এক লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় এবং সে ঐ টাকাগুলো ব্যবসায় লাগায়। তার ব্যবসায় অনেক লাভও হয়। কিন্তু সে দুই বছর পর ফুফুদেরকে না জানিয়ে ঐ এক লক্ষ টাকা ফেরত দিয়ে দেয়। জানতে চাই, সে যে লাভ করেছে সেই লাভের টাকা কি তার জন্য হালাল হবে?

লাভের টাকা নির্দিষ্ট করলে কি ব্যবসা বৈধ হবে

প্রশ্ন (২২৪৭) : আমি আমার খালাত ভাইকে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা দিয়েছি। সে ব্যবসা করে আট বছর পর আমাকে ২ লক্ষ টাকা দিবে। জানতে চাই, আমাদের এই চুক্তি কি বৈধ হবে?

দোকানের মালিক বাকির খাতায় বেশি লেখলে কর্মচারীর করণীয় কী

প্রশ্ন (২২৪১) : আমি একটি মুদী দোকানে চাকরি করি। আমার দোকানের মালিক ক্রেতাদেরকে বাকি প্রদান করেন। তবে কখনো কখনো বাকির খাতায় ক্রেতাদের না জানিয়ে অতিরিক্ত লিখে দেন। এতে ক্রেতা কিছু বুঝতে পারে না। এ ক্ষেত্রে আমার করণীয় কী?

দাড়ি শেভ করে দিয়ে উপার্জন করা জায়েয আছে কি

প্রশ্ন (২১৯৮) : রাসেলের একটি সেলুন আছে। সেখানে সে লোকজনের দাড়ি শেভ করে দেয়। চুল কেটে দেয়। সে জানতে চায়, শেভ করে দেয়ার বিনিময়ে উপার্জিত টাকা হালাল না হারাম?