হালাল ও হারাম

কয়টি ধাপে মদকে হারাম করা হয়েছে

প্রশ্ন (২৭৩০) : শুনেছি, ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল। পরবর্তীতে ধাপে ধাপে তা হারাম করা হয়েছে। আমি জানতে চাচ্ছি, কয়টি ধাপে মদকে হারাম করা হয়েছে?

ঋণের অস্বীকৃতি জানালে কি ভিন্ন পন্থায় তা আদায় করে নেওয়া যাবে

প্রশ্ন (২৭২০) : আমি আমার এক বন্ধুর কাছে তিন হাজার টাকা পাই। কিন্তু সে অস্বীকার করছে। আমার কাছে তার একটি দামি ঘড়ি আছে। আমি সেই ঘড়িটি বিক্রি করে আমার তিন হাজার টাকা রেখে বাকি টাকা তাকে দিয়ে দিয়েছি। আমার জন্য কি তা বৈধ হয়েছে? আমি কি সেই তিন হাজার টাকা খরচ করতে পারব?

সরকারি গাছ টাকা দিয়ে কেনা যাবে কি

প্রশ্ন (২৭১৪) : আমাদের এলাকায় হাইওয়ের পাশে সরকারি গাছ লাগানো আছে। এলাকার নেতারা সেগুলো টাকার বিনিময়ে জনগণের কাছে বিক্রি করে দেয়। জনগণ সেগুলো টাকা দিয়ে কেটে নিয়ে যায়। আমিও সেখান থেকে কয়েকটি গাছ টাকা দিয়ে কিনতে চাচ্ছি। আমার এক বন্ধু বলল, এভাবে সরকারি গাছ বিক্রি করা বৈধ হচ্ছে না। আমি জানতে চাচ্ছি, আমার উক্ত বন্ধুর কথা কি সঠিক? সরকারি গাছ কি এভাবে ক্রয় করা যাবে না?

সার্টিফিকেটে বয়স কমিয়ে লিখলে অতিরিক্ত দিনগুলোর বেতন হালাল হবে কি

প্রশ্ন (২৭০৯) : আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানে চাকরি থেকে অবসর গ্রহণের বয়স হল ৬০ বছর। আমার স্কুলের সার্টিফিকেট অনুসারে আমার চাকরির এখনো ৪ বছর বাকি আছে। কিন্তু আমার প্রকৃত বয়স অনুসারে আমার চাকরির বয়স শেষ হয়ে গিয়েছে। প্রশ্ন হল, আমি যদি এই ৪ বছর চাকরি করি তাহলে এই ৪ বছরের বেতন গ্রহণ করা আমার জন্য হালাল হবে কি?

দশ হাজার টাকায় মোবাইল কিনে এগার হাজার টাকায় বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬৯৫) : কিছুদিন আগে আমি একটি নির্দিষ্ট মডেলের মোবাইল শোরুম থেকে ১০ হাজার টাকা বিনিময়ে প্রি-অর্ডার করি। নির্দিষ্ট একটি তারিখে তারা আমাকে মোবাইলটি প্রদান করবে। পরে আমি আমার এক বন্ধুর সাথে এভাবে চুক্তি করি যে, সে আমাকে ১১ হাজার টাকা দিবে। এ মর্মে আমি তাকে মোবাইলের ক্যাশমেমো তাকে দিয়ে দেই। সে ঐ নির্দিষ্ট দিনে মোবাইল নিয়ে আসে। আমি জানতে চাচ্ছি, এভাবে ক্রয়-বিক্রয় করা কি বৈধ হয়েছে?

সেক্সডল ব্যবহার করা বৈধ কি

প্রশ্ন (২৬৮১) : বর্তমানে সেক্সডল নামে নারী আকৃতির কিছু পুতুল পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে যৌন চাহিদা নিবারণ করা যায়। আমার প্রশ্ন হল, এগুলোর মাধ্যমে যৌন চাহিদা নিবারণ করা বৈধ হবে কি?

মদ কি নাপাক

প্রশ্ন (২৬৭৯) : আমি কানাডায় একটি বারে ওয়েটার হিসেবে কর্মরত। এখানে কখনো কখনো আমাকে মদ পরিবেশন করতে হয়। মদ পরিবেশন করতে গিয়ে মাঝে মাঝে তা জামায় লেগে যায়। আমার প্রশ্ন হল, সেই জামা নিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

মৃত মুরগি ক্রয়-বিক্রয় করা যাবে কি

প্রশ্ন (২৬৭৮) : আমি গ্রামের বাড়িতে একটি মুরগির খামার করেছি। সেখানে প্রতিদিন কিছু মুরগি মারা যায়। আমাদের এলাকার এক লোক মাগুর মাছের খামার করেছে। সে ঐ মুরগিগুলো স্বল্প মূল্যে তার খামারের জন্য নিয়ে যায়। সেদিন একজন আলেম বললেন, মৃত প্রাণি ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। আমার প্রশ্ন হল, ইসলামি শরিয়তে মৃত প্রাণি ক্রয়-বিক্রয় সম্পর্কিত কোনো বিধান আছে কি? এক্ষেত্রে আমার করণীয় কী?

মেকাপের মাধ্যমে শ্যামবর্ণ মেয়েকে ফর্সা বানিয়ে উপস্থাপন করা যাবে কি

প্রশ্ন (২৬৭৭) : আমার মামতো বোন শ্যামবর্ণের। তাকে যখন ছেলেপক্ষ দেখতে আসে, তখন তার পরিবারের লোকেরা বিউটি পার্লার থেকে সাজিয়ে ফর্সা বানিয়ে উপস্থাপন করে। আমি জানতে চাচ্ছি, তাদের এ কাজটি কি সঠিক হয়েছে?

ব্যাংক কর্মকর্তাদের থেকে ঋণের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (২৬৭৪) : একটি সরকারি ব্যাংকের আবাসিক কলোনীতে আমার একটি মুদি দোকান রয়েছে। কলোনীর ব্যাংকাররা আমার কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে থাকে। মাস শেষে বেতন পেলে তারা সেই ঋণ পরিশোধ করে থাকে। আমি জানি ব্যাংকে সুদী কারবার হয়ে থাকে। এখন আমার প্রশ্ন হল, তাদের কাছ থেকে পণ্যের মূল্য গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি

প্রশ্ন (২৬৭৩) : বর্তমানে বাংলাদেশে বিপিএল নামে একটি ক্রিকেট লীগের আয়োজন করে থাকে। সারা দেশে এই উপলক্ষ্যে এক উম্মাদনা সৃষ্টি হয়ে থাকে। অনেকে সেই খেলায় অংশগ্রহণ করে থাকে। অংশগ্রহণকারীরার বিভিন্ন অ্যামাউন্টে টাকাও পেয়ে থাকে। আমি জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে বিপিএল-এ অংশগ্রহণ করা ও তা থেকে প্রাপ্ত টাকা বৈধ হবে কি?

বিয়ের ক্ষেত্রে মেয়ের উচ্চতা বাড়িয়ে বলা যাবে কি

প্রশ্ন (২৬৭১) : আমার বোন তুলনামূলক কিছুটা খাটো। খাটো হওয়ার কারণে বিয়ের ঘর আসলেও তা ভেঙ্গে যায়। আমি জানতে চাচ্ছি, বিয়ে যেন না ভাঙ্গে, এজন্য আমি আমার বোনের উচ্চতা বর পক্ষের কাছে বাড়িয়ে বলতে পারব কি?

ইসলামি শরিয়তে সেক্সটয় ব্যবহারের বিধান কী

প্রশ্ন (২৬৫৩) : বর্তমানে বাজারে পুরুষদের জন্য নারীর বিশেষ অঙ্গের আকৃতির সেক্সটয় এবং নারীদের জন্য পুরুষদের বিশেষ অঙ্গের আকৃতির সেক্সটয় পাওয়া যায়। ইসলামি শরিয়তের দৃষ্টি এই সেক্সটয়গুলো ব্যবহার করা বৈধ কি? যাদের তীব্র যৌন চাহিদা, তারা এগুলো ব্যবহার করতে পারবে কি?

অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পারিশ্রমিক গ্রহণ করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৬) : আমি দেশের বাহিরে থাকি। আমাদের দেশে ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে দৈনিক ২০০০ ডলারের বেশি উত্তোলন করা যায় না। কখনো আমার ২০০০ ডলারের বেশি প্রয়োজন পড়লে আমার ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করি। এর বিনিময়ে আমি তাকে পারিশ্রমিক হিসেবে কিছু দিয়ে থাকি। প্রশ্ন হল, এ ধরনের লেনদেন বৈধ কি?

শুকরের মাংস কিনে অমুসলিমদের খাওয়ানো যাবে কি

প্রশ্ন (২৬৪৫) : আমার এক বন্ধু তার কিছু খ্রিস্টান কলিগদের দাওয়াত করেছে। তাদের খাবারের জন্য শুকরের মাংস করেছে। প্রশ্ন হল, আমার বন্ধুর এ কাজটি কি বৈধ হয়েছে? যদিও সে নিজে সেই মাংস খায়নি।

শুকরের মাংস দ্বারা জীবজন্তুর খাবার প্রস্তুত করার কারখানায় চাকরি করা বৈধ কি

প্রশ্ন (২৬৪৪) : আমি জীবজন্তুর খাবার তৈরি করার কারখানায় কাজ করি। এখানে জীবজন্তুর খাবার প্রস্তুত করা হয় শুকরের মাংস থেকে। এগুলো আবার বাজারে বিক্রি করা হয়। প্রশ্ন হল, এ জাতীয় কারখানায় চাকরি করা বৈধ হবে কি?

ব্যভিচারজাত বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (২৬৩৬) : আমাদের এলাকার এক ব্যক্তির বাবা তার মামির সাথে ব্যভিচারে লিপ্ত হয়। যার ফলে সেই ঘরে একটি মেয়ের জন্ম হয়। সেই মেয়ের বিয়ে হওয়ার পর তার একটি মেয়ে হয়। এখন এই মেয়েকে উক্ত ব্যক্তি বিয়ে করতে পারবে কি?

গরুর গোবর বিক্রি করা যাবে কি

প্রশ্ন (২৬১২) : আমরা অনেকগুলো গরু পালি। গরুর কয়েক দিনের গোবর জমা করে নার্সারি বা অন্য কারও কাছে বিক্রি করি। আমার জানার বিষয় হল, গরুর গোবর বিক্রি করা যাবে কি না?