হালাল ও হারাম

কোম্পানীর নেট ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৯৮২৯) : আমার অফিসে নেট কানেকশন আছে। যা অফিসের প্রয়োজনে নেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, অফিসের প্রয়োজন ছাড়াও ব্যক্তিগত কাজে তা ব্যবহার করা যাবে কি?

কোম্পানীর টকটাইম ব্যক্তিগতে কলে ব্যবহার করা যাবে কি

প্রশ্ন (৯৮২৮) : আমি একটি কোম্পানী কর্মরত। তারা কোম্পানীর প্রয়োজনে আমাকে টকটাইম দিয়ে থাকে। জানতে চাচ্ছি, আমি কি তা নিজের ব্যক্তিগত কলের সময় ব্যবহার করতে পারব?

নিজ খরচে মেরামত করলে বাড়িওয়ালা থেকে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৯) : আমি কিছুদিন আগে একটি বাসা ভাড়া নেই। বাসায় উঠার আগে থেকেই একটি জানালার কাঁচ ভাঙ্গা ছিল। মালিককে বলার পরও সে ঠিক করেনি। তাই বাধ্য হয়ে আমিই নিজ খরচে তা ঠিক করি। জানতে চাচ্ছি, মালিককে ভাড়া দেওয়ার সময় আমি কি জানালা মেরামত বাবদ টাকা ভাড়া থেকে বাদ দিতে পারব কি?

নষ্ট দুধ ফেরত দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৮) : আমি এক ব্যক্তি থেকে নিয়মিত দুধ রাখি। একদিন সে আমাকে নষ্ট দুধ দেয়। জানতে চাচ্ছি, উক্ত নষ্ট দুধ আমি ফেরত দিতে পারব কি?

জমির বিনিময়ে জমি নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৬) : পান চাষের জন্য উঁচু জমি প্রয়োজন। আমার কোনো উঁচু জমি নেই। তাই আমার প্রতিবেশির সাথে চুক্তি করেছি যে, সে তার উঁচু জমি ১০ বছরের জন্য দিবে আমি তাতে পান চাষ করব। আর বিনিময়ে সে আমার নিচু জমি নিয়ে তাতে যেকোনো জিনিস চাষাবাদ করবে। জানতে চাচ্ছি, এভাবে চুক্তি করা কি সহিহ হয়েছে?

কোম্পানীর মেশিন ক্রয় করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৫) : আমি একটি কোম্পানীর বেতনভুক্ত কর্মচারী। আমি কোম্পানীর প্রয়োজনীয় মেশিনারিজ ক্রয় করে থাকি। এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। জানতে চাচ্ছি, কোম্পানীর মেশিনারিজ ক্রয় করে বিক্রেতা থেকে কমিশন নেওয়া আমার জন্য বৈধ হবে কি?

ঋণ দিয়ে কমিশনের টাকা নেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৪) : আমার বড় ভাই একটি কোম্পানীর ডিলারশিপ নিয়েছে। উক্ত কোম্পানী তাকে প্রস্তাব দিয়েছে যে, তাদেরকে দুই লক্ষ টাকা অগ্রিম দিলে তারা ১০ হাজার টাকা কমিশন দিবে। আমার বড় ভাইয়ের কাছে দেড় লক্ষ টাকা ছিল। বাকি টাকা আমার কাছ থেকে নিয়ে বলে ঋণ পরিশোধের সময় উক্ত টাকার পাশাপাশি দশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা দিবে। জানতে চাচ্ছি, তা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে?

ইমামের নামে উঠানো টাকা ফান্ডে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৯৬৪৩) : আমাদের গ্রামের লোকদের থেকে ইমাম সাহেবের নাম দিয়ে তাকে দেওয়ার জন্য প্রতিমাসে টাকা উঠানো হয়। কিন্তু যা টাকা উঠে সেখান থেকে ১০ হাজার টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে জমা রাখা হয়। জানতে চাচ্ছি, এ কাজ কি ঠিক হচ্ছে?

বিবাহিত যিনাকারীর করণীয় কী

প্রশ্ন (৯৫৯৫) : ইসলামি আইন অনুসারে বিবাহিত যিনাকারীকে পাথর নিক্ষেপে হত্যা করতে হয়। কিন্তু আমাদের দেশে তো ইসলামি আইন চলে না। জানতে চাচ্ছি, বিবাহিত যিনাকারীরা কী করবে?

গরিবদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৯৪৬১) : গরিব মিসকিনরা বাড়ি বাড়ি গিয়ে কুরবানীর গোশত কালেকশন করে। ঈদের দিন বিকালে সেগুলো বিক্রি করতে বসে। জানতে চাচ্ছি, তাদের থেকে কুরবানীর গোশত ক্রয় করা যাবে কি?

ভ্রুপ্লাক করার গুনাহের প্রভাব কি সন্তানের উপর পড়বে

প্রশ্ন (৯৪৫৭) : আমি ভ্রুপ্লাক করতাম। তখন আমার দ্বীনের বুঝ ছিল না। এখন আমার দ্বীনের বুঝ এসেছে। পাশাপাশি আমি প্রেগনেন্ট। জানতে চাচ্ছি, উক্ত গুনাহের প্রভাব কি অনাগত সন্তানের উপর পড়বে?