Feature
হিন্দুর জবাইকৃত প্রাণি খাওয়া যাবে কি
প্রশ্ন (৯৪৫৯) : কোনো হিন্দু যদি আল্লাহর নাম নিয়েই জবাই করে তাহলে উক্ত পশু খাওয়া যাবে কি?
প্রশ্ন
কোনো হিন্দু যদি আল্লাহর নাম নিয়েই জবাই করে তাহলে উক্ত পশু খাওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কাফেরদের জবাইকৃত পশু হারাম হিসেবে পরিগণিত হয়। এ কারণে শরিয়তের দৃষ্টিতে তা খাওয়া বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَا تُؤْكَلَ لَهُمْ ذَبِيحَةٌ
‘মুশরিকদের জবাইকৃত পশু ভক্ষণ করা যাবে না।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ১৮৬৬৩]
কাজেই আল্লাহর নাম নিয়ে জবাই করলেও তা খাওয়া যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/21739/article-details.html
← পূর্ববর্তী
মাথা আলাদা হয়ে গেলে কি তা খাওয়া মাকরূহ হবে
পরবর্তী →