ফরজ হজ্ব সংক্রান্ত বিধি-বিধানসমূহ

৮ যিলহজ্বের পূর্বে মিনায় গেলে কোনো সমস্যা আছে কি

প্রশ্ন (৩৯৭) : বর্তমানে যেহেতু দেরি করে গেলে মিনায় জায়গা পাওয়া খুবই কঠিন তাই কেউ যদি ৮ যিলহজ্বের জায়গায় ৭ যিলহজ্ব মিনায় রওয়ানা হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে?

মিনার বাহিরের তাবুতে অবস্থান করলে কি মিনায় অবস্থানের সওয়াব পাওয়া যাবে

প্রশ্ন (৩৯৬) : প্রতি বছরই এমন হয় যে, মিনার ময়দানে স্থান সংকুলান না হওয়ায় মিনার বাহিরে তাবুর ব্যবস্থা করে অনেক মানুষ সেখানে অবস্থান করে। জানতে চাই, বাহিরে থাকলে কি সওয়াব হবে?

৮ যিলহজ্ব দিবাগত রাতে মিনায় অবস্থান না করলে হজ্বের কোনো ক্ষতি হবে কি

প্রশ্ন (৩৯৫) : আমরা জানি, হজ্বের সময় ৮ যিলহজ্ব দিবাগত রাত মিনায় অবস্থান করতে হয়। এখন কেউ যদি কোনো কারণে ঐ সময় মিনায় অবস্থান না করে তাহলে তার হজ্বের কোনো সমস্যা হবে কি?

মক্কাবাসী কিংবা তামাত্তু হজ্বকারী হজ্বের ইহরার বাঁধার জন্য হারাম শরিফে আসা কি জরুরি

প্রশ্ন (৩৯৩) : মক্কাবাসী কিংবা তামাত্তু হজ্বকারী উমরা করার পর মক্কায় অবস্থান করলে তার হজ্বের ইহরার বাঁধার জন্য হারাম শরিফে আসা লাগবে?

মাগরিবের ওয়াক্ত হওয়ার পরপরই যদি মুজদালিফায় পৌঁছে যায় তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবে

প্রশ্ন (৩৮৩) : আমার আম্মা এ বছর হজ্বে যাবেন ইনশাআল্লাহ। তিনি জানতে চাচ্ছেন,যদি তিনি মাগরিবের ওয়াক্ত হওয়ার কিছুক্ষণ পরেই মুজদালিফায় পৌঁছে যান তাহলে কি মাগরিবের নামাজ পড়ে নিবেন?

সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারলে মাগরিব ও ইশার নামাজ কীভাবে পড়বে

প্রশ্ন (৩৮২) : আমরা জানি হজ্বের সময় ৯ যিলহজ্ব মুজদালিফায় পৌঁছে মাগরিব-ইশা এই দুই নামাজ একসাথে আদায় করবে। প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে মুজদালিফায় পৌঁছতে না পারেন তাহলে তিনি কী করবেন ?

৯ যিলহজ্ব আরাফার ময়দানে হজ্বের ইমাম ছাড়া প্রত্যেক তাঁবুতে জোহর ও আসরের নামাজ একসাথে পড়া যাবে কি

প্রশ্ন (৩৭৮) : ৯ যিলহজ্ব আরাফার ময়দানে হজ্বের ইমাম ছাড়া তাঁবুতে জোহর ও আসরের নামাজ একসাথে পড়া যাবে কি?

কঙ্কর সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে সন্দেহ হলে করণীয় কী

প্রশ্ন (৩৭৭) : এ বছর আমি হজ্বে গিয়েছিলাম। কঙ্কর নিক্ষেপের সময় কঙ্করগুলো সঠিক জায়গায় পড়েছে কি না এ ব্যাপারে আমার সন্দেহ রয়েছে। জানতে চাই, আমার হজ্বের কোনো ক্ষতি হয়েছে কি?

ইহরামের কাপড় ছিঁড়ে গেলে তা সেলাই করে পরা যাবে কি

প্রশ্ন (৩৭৫) : আজ থেকে বছর পূর্বে আমি একবার হজ্ব করেছিলাম। আল্লাহর রহমতে এ বছর আমি পুনরায় হজ্বে যাব ইনশাআল্লাহ। আমার কাছে আমার প্রথম হজ্বের ইহরামের কাপড় রয়েছে। আমার মন চাচ্ছে, ঐ কাপড়টি পরেই এবারও হজ্বে যাই। কিন্তু তা দুই তিন জায়গায় ছিঁড়ে গিয়েছে। জানতে চাই, আমি কি তা সেলাই করে বা তালি লাগিয়ে পরতে পারব?