Feature

ইহরাম গ্রহণের পর শরীরের অবাঞ্ছিত পশম কাটতে পারবে কি

প্রশ্ন (৩৭৬) : ইহরাম গ্রহণের পর শরীরের অবাঞ্ছিত পশম কাটতে পারবে কি

প্রশ্ন

ইহরাম গ্রহণের পর শরীরের অবাঞ্ছিত পশম কাটতে পারবে কি

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইহরাম গ্রহণের পর শরীরের যে কোনো স্থানের পশম কাটা বা উপড়ে ফেলা নিষি্দ্ধ। তাই অবাঞ্ছিত পশম কাটাও নিষিদ্ধ। এ জন্য ইহরাম গ্রহণের পূর্বেই ভালো করে পরিচ্ছন্নতা অর্জন করে নেওয়া উচিত।

হযরত আতা, মুজাহিদ ও তাউস (রহ.) প্রমুখ বিখ্যাত তাবেয়ীগণ বলেন,

‘মুহরিম তার বগলের নিচের পশম উপড়ালে বা নখ কাটলে তার উপর ফিদয়া দেওয়া ওয়াজিব হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩৬০৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/2012/article-details.html