হজ্জ ও উমরাহ

হায়েযসহ সায়ী করার কারণে কি কোন জরিমানা দিতে হবে

প্রশ্ন (৭৯২৪) : জনৈকা মহিলার হজ্বের সময় সায়ীর পূর্বেই পিরিয়ড শুরু হয়ে যায়। তিনি এ অবস্থায় সায়ী করে ফেলেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন যে, তার উপর কোন জরিমানা ওয়াজিব হয়েছে কি না। আপনাদের কাছে এর সমাধান জানতে চাই।

একসাথে কয়েকবার তাওয়াফ করে একসাথে তাওয়াফের নামাজগুলো পড়া যাবে কি

প্রশ্ন (৭৮৭১) : আমি জানি, তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব। কিন্তু ভিড়ের কারণে সবসময় তো নামাজ পড়া সম্ভব হয় না। এখন যদি একসাথে কয়েকবার তাওয়াফ করে পরে একসাথে ওয়াজিব নামাজগুলো পড়ে নিই তাহলে কি কোন সমস্যা হবে?

শিশুর তাওয়াফের নামাজ কে পড়বে

প্রশ্ন (৭৮২৩) : এ বছর আমরা হজ্বে এসেছি। একটা মাসআরা নিয়ে আমরা দ্বিধায় পড়ে গেছি। আমাদের সাথে আমাদের শিশু বাচ্চা আছে। তার তাওয়াফের নামাজ কীভাবে পড়া হবে? দয়া করে দ্রুত জানাবেন।

মিকাতের ভিতর থেকে কিরান হজ্বের নিয়ত করা যাবে কি

প্রশ্ন (৭৭৯৯) : কোনো ব্যক্তি যদি মক্কায় গিয়ে প্রথমে উমরা করে হালাল হয়ে যায়। তারপর ৭ই যিলহজ্ব পুনরায় হজ্বে কিরানের জন্য ইহরাম বাঁধে তাহলে তা বৈধ হবে কি?

বদলি হজ্বের কিছু টাকা হজ্বকারী থেকে নেওয়া যাবে কি

প্রশ্ন (৭৭৭৯) : আমার নানা বদলি হজ্ব করার জন্য অসিয়ত করে গিয়েছেন। কিন্তু তার সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে বর্তমানে বদলি হজ্ব করা সম্ভব নয়। এখন যদি আমি বাকি টাকা দিয়ে তার পক্ষ থেকে বদলি হজ্ব আদায় করি তাহলে কি তা আদায় হবে?

ফজরের নামাজের পর তাওয়াফ করলে তাওয়াফের নামাজ কখন পড়বে

প্রশ্ন (৭৭৭৩) : কেউ যদি ফজরের নামাজের পর তাওয়াফ করে তাহলে তাওয়াফের পর যে দুই রাকাত নামাজ পড়তে হয় সেটা কখন করবে? কারণ ফজরের পর তো নামাজ পড়া মাকরুহ।

বিদায় তাওয়াফ ছেড়ে দেওয়ার দম কোথায় আদায় করবে 

প্রশ্ন (৭৩৫৩) : আমি গত বছর হজের সময় তাওয়াফে বিদা না করেই দেশে চলে আসি। এখন আমি জানতে পারলাম, আমার উপর দম ওয়াজিব। প্রশ্ন হলো, আমি যদি আমার এলাকার গরিবদেরকে একটি ছাগল জবাই করে একবেলা খানা খাওয়াই তাহলে কি আমার দম আদায় হবে?